বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেওয়া শাস্তির বিরুদ্ধে বোর্ডের কাছে আপিল করতে পারবেন অলরাউন্ডার সাকিব আল হাসান।

মঙ্গলবার বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস একথা জানান।

ইউনুস বলেন, আপিল করার অধিকার সাকিবের রয়েছে। সাকিব চাইলে বোর্ডের কাছে আপিল করতে পারবে। তবে শাস্তি কতটুকু কমানো হবে সেটা বোর্ডের ব্যাপার।

ঢাকা, ০৮ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস