দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বল হাতে দাপট দেখাচ্ছে বাংলাদেশের বোলাররা। মুস্তাফিজের পর এবার প্রোটিয়া শিবিরে আঘাত হানলেন সাকিব।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ৯ ওভারে ২ উইকেট হারিয়ে ২৫ রান সংগ্রহ করেছে দক্ষিণ আফ্রিকা। ক্রিজে আছেন হাশিম আমলা (৬) ও রিলি রুশো (৫)।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই মুস্তাফিজুর রহমানের তোপের মুখ পড়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা। ইনিংসের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে ডি কককে (৭) বোল্ড করে দেন এই তরুণ পেসার।
অষ্টম ওভারের প্রথম বলেই আঘাত হানেন সাকিব। তার বলে মুশফিকের হাতে ক্যাচ আউট হন ওয়ানডাউনে মাঠে নামা ডু প্লেসিস। মাঠ ছাড়ার আগে ১৭ বলে ৬ রান করেন তিনি।
বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করা সিদ্ধান্ত নিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক হাশিম আমলা।
সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটে জিতলেও দ্বিতীয় ম্যাচে সাত উইকেটে জয় তুলে নিয়ে সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ। ফলে শেষ ম্যাচটিই সিরিজ নির্ধারণী ম্যাচ।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মাহমুদুল্লাহ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসাইন, মাশরাফি বিন মর্তুজা, রুবেল হোসাইন ও মুস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকা একাদশ: হাশিম আমলা, ডি কক, ডু প্লেসিস, রিলি রুশো, ডেভিড মিলার, জেপি ডুমিনি, বেহারদেইন, মর্নে মরকেল, রাবাদা, অ্যাবোট ও ইমরান তাহির।
জেডআই





