দেশের ক্রিকেটের বড় দুই বিজ্ঞাপন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। ফলে ব্যক্তিগত দ্বৈরথই নয় কেবল, দেশের সেরা দুই তারকার মুখোমুখি লড়াই মানেই হাইভোল্টেজ ম্যাচ। যদিও সেই ম্যাচে শুরুর দাপটটা দেখিয়েছে তামিমের ফরচুন বরিশাল। সাকিব নিজেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন।

শনিবার (২০জানুয়ারি) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল।

মিরপুরে প্রথমে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন বরিশাল অধিনায়ক তামিম। ফলে নুরুল হাসানের সোহানের দল শুরুতে ব্যাটিংয়ে নামে। শুরু থেকে তারা ছিল ছন্নছাড়া ও নড়বড়ে। পরে শুরুর ধাক্কা সামলাতে ওয়ানডে মেজাজে ব্যাট করেন অধিনায়ক সোহান ও শামিম। শেষদিকে সজোরে ব্যাট চালিয়ে শেখ মেহেদী তাদের বিপন্ন অবস্থা কাটিয়েছেন। ১৯ বলে ২৯ রানের ইনিংস খেলেন তিনি।

বিস্তারিত আসছে…

এসএম