আইপিএল থেকে ফিরেই নেমে পড়েছেন ৫০ ওভারের ক্রিকেটে। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে আবাহনীর হয়ে খেলছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
আর প্রথম ম্যাচেই তার ব্যাট থেকে এসেছে ৪৫ রানের ইনিংস। যাতে তিনটি চার ছাড়াও রয়েছে একটি ছক্কার মার। সাকিব যখন আউট হন তখন আবাহনী জয় থেকে ৭৩ রান দূরে।
সর্বশেষ ২০০৯-১০ মৌসুমে আবাহনীর জার্সিতে খেলেছিলেন সাকিব আল হাসান। সেবার মোহামেডানের বিপক্ষে হেরে শিরোপা খুঁইয়ে ছিল আবাহনী। ঐতিহ্যবাহী এই ক্লাবটি এবারও তাকিয়ে রয়েছে বিশ্বসেরা এই অলরাউন্ডারের দিকে। প্রথম ম্যাচে বল হাতেও নিয়েছেন একটি উইকেট। ৬ ওভার বল করে ৩১ রান খরচ করে নিয়েছেন একটি উইকেট।
প্রিমিয়ার লিগ শেষ হতেই শুরু হবে সাকিবের সিপিএল মিশন। ১ লাখ ১০ হাজার ডলারে জ্যামাইকা তালাওয়াহস সাকিবকে কিনে নিয়েছে। সেখানে ক্রিস গেইল, কুমার সাঙ্গাকারা, আন্দ্রে রাসেল, লাসিথ মালিঙ্গাকে টিমমেট হিসেবে পাবেন সাকিব।
ওয়েস্ট ইন্ডিজের এই ঘরোয়া টুর্নামেন্ট শুরু হবে ২০ জুন।
ওএফ





