আইসিসি টেস্ট র্যাযঙ্কিংয়ে একধাপ পিছিয়ে তিন নম্বরে নেমে গেছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান।
ভারতীয় অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন টেস্ট তালিকায় এক নম্বরে রয়েছেন। দক্ষিণ আফ্রিকার ভার্নন ফিলান্ডারকে সরিয়ে শীর্ষ স্থান দখল করেছেন তিনি। সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের দুই ইনিংসে ৪০ ও ৪৬ রান করেন অশ্বিন, যা তাকে টেস্ট র্যােঙ্কিংয়ের শীর্ষে উঠাতে সাহায্য করে। অশ্বিনের বর্তমান রেটিং ৩৭২। এ ছাড়া ৩৬৫ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছেন ভার্নন ফিলান্ডার।
টেস্টে একধাপ পেছালেও ওয়ানডেতে আগের অবস্থানেই আছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব। বর্তমানে ৩৬৪ পয়েন্ট নিয়ে ওয়ানডে অলরাউন্ডারের র্যা ঙ্কিংয়ে দুই নম্বরে অবস্থান করছেন তিনি। এ ছাড়া টি-টিয়োন্টিতেও আগের দ্বিতীয় নম্বর অবস্থানটি ধরে রেখেছেন দেশ সেরা এই ক্রিকেটার।
এদিকে, দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সকে সরিয়ে টেস্টে শীর্ষস্থান ব্যাটসম্যানের স্থান দখল করেছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা। ২০১৩ সাল থেকেই ২৮৭ দিন ধরে টানা এক নম্বর স্থান দখল করে রেখেছিলেন ডি ভিলিয়ার্স।
এর আগে ২০১২ সালে শেষ বার এক নম্বর ব্যাটসম্যানের তকমা জুটেছিল সাঙ্গাকারার। সদ্য সমাপ্ত গল টেস্টে ক্যারিয়ারের ১০ নম্বর ডাবল সেঞ্চুরি হাঁকান তিনি। যার সুবাদে পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে সাত উইকেটে জিতে শ্রীলঙ্কা।
অন্যদিকে টেস্ট বোলারদের মধ্যে দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইনও নিজের এক নম্বর আসনটা ধরে রেখেছেন। এ ছাড়াও ভারত-ইংল্যান্ড চলতি সিরিজে ভালো বল করার সুবাদে ইংল্যান্ডের ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড ও স্পিনার মইন আলিরাও র্যাযঙ্কিংয়ে এগিয়েছেন। সূত্র: আইআরআইবি
ঢাকা, ১২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ





