বিসিবির ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন সুজন জানিয়েছেন, সাকিবের বিষয়ে পরবর্তী বোর্ড সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।
রোববার দুপুরে বাংলাদেশ ক্রিক্রেট বোর্ড অফিসে গিয়ে শাস্তি কমানোর জন্য আবেদন করেন সাকিব আল হাসান।
তিনি আরও বলেন, শৃঙ্খলা ভঙ্গের জন্য বোর্ড যে শাস্তি দিয়েছে তার জন্য সাকিবের আবেদন করার সুযোগ ছিল। তিনি বাংলাদেশ ক্রিকেট অপারেশন্স কমিটির সঙ্গে আলোচনা করে আজ আপিলের আবেদন জমা দিয়েছেন। তবে এ ব্যাপারে পরবর্তী বোর্ড সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, শৃঙ্খলা ভঙ্গের দায়ে আগামী ছয় মাসের জন্য সব ধরনের ক্রিকেট থেকে সাকিবকে নিষিদ্ধ করেছে বিসিবি।
ঢাকা,২০ জুলাই(টাইমনিউজবিডি.কম) এসআর





