দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের সুখস্মৃতি আছে একটা। সেটা অবশ্য দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নয়। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছিল মোহাম্মদ আশরাফুলের দল। সেটাই প্রথম, সেটাই হয়ে আছে শেষ।

এবার দক্ষিণ আফ্রিকা সফরে সে নিয়তিটা বদলাতে চায় বাংলাদেশ। সে লক্ষ্যেই আজ প্রথম ওয়ানডেতে মাঠে নেমেছে তামিম ইকবালের দল।

বাংলাদেশের এমন আশার পালে হাওয়া দিচ্ছে ওয়ানডেতে দলের সাম্প্রতিক ফর্মও। শেষ পাঁচ ওয়ানডের চারটিতেই জিতেছেন তামিমরা। আছেন ওয়ানডে সুপার লিগের শীর্ষে। আর দক্ষিণ আফ্রিকা আছে দশে। আজ মাঠের পারফর্ম্যান্সেও যে তার ছাপই ফেলতে চাইবে বাংলাদেশ, তা বলাই বাহুল্য।

এমআই