চট্টগ্রামের মাটিতে শতভাগ সাফল্য নিয়ে ঢাকা ফিরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সোমবার বিকেল ৫টার দিকে বিমানযোগে ঢাকায় এসে পৌঁছেছে মাশরাফিরা।

আগামী বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় ওয়ানডে খেলতে মাঠে নামবে টাইগাররা। তার আগে ঢাকাতে একদিন অনুশীলন করার সুযোগ থাকছে তাদের।

তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ দল : মাশরাফি মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, ইমরুল কায়েস, রুবেল হোসেন, আরাফাত সানি, শফিউল ইসলাম ও জুবায়ের হোসেন লিখন।

জেডআই