মাত্র দু'বছর আগের কথা। দশ বছর বয়সে ৬১ শতাংশ নম্বর নিয়ে দশম শ্রেণি পাস করেছিল । দু'বছর পর তার মেধার ধার আরও শাণিত হয়েছে। এবার ১২ বছর বয়সে ৬৫ শতাংশ নম্বর নিয়ে প্রথম বিভাগে উচ্চ মাধ্যমিক পাস করেছে সে।

এমন ঘটনার জন্ম দিয়েছে ভারতের রাজস্থান রাজ্যের জয়পুর শহরের বিস্ময় বালক আভাস শর্মা।

আভাস জানিয়েছে, পড়াশোনার জন্য কখনওই তার বাবা-মা তার ওপর বেশি চাপ সৃষ্টি করেনি। একদম ছোটবেলায় নার্সারিতে পড়েনি আভাস। তার পড়াশোনার জীবন শুরু ক্লাস ওয়ানে। তারপর মাঝে মাঝে লাফিয়ে দু-একটা ক্লাস বেশি প্রমোশন পায় আভাস, তার বুদ্ধির জন্যে। তবে পড়ার সঙ্গে সঙ্গে তার খেলাও চলেছে সমান্তরালভাবে।

তবে আভাস জানিয়েছে, তার এই সাফল্যে বাবা-মা এবং স্কুলের শিক্ষক-শিক্ষিকারা তাকে প্রচুর সাহায্য করেছে।

আভাসের দাবি, সে শুধুমাত্র পরীক্ষার আগের দিন রাতেই পড়েছিল, এবং নিশ্চিত ছিল যে সে সফল হবেই।

২০০৩ সালের ২৬ অগাস্ট জয়পুরে জন্ম আভাসের। বড় হয়ে তার ডাক্তার হয়ে দেশের জন্য কাজ করার স্বপ্ন।

কিন্তু এই বিস্ময় বালকের শুধু একটাই আক্ষেপ সে ডাক্তারির জন্যে অভিন্ন প্রবেশিকা পরীক্ষা এখনই দিতে পারবে না। কারণ সেখানে বসতে গেলে ন্যূনতম ১৭ বছর বয়স হতেই হবে।

ওএফ