'মেসি' ভক্তদের জন্য বিরল সন্মান দেখিয়েছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। বাংলাদেশ নাকি এখন আর্জেন্টিনা হয়ে গেছে! বাংলাদেশ ও আর্জেন্টিনাকে এক কাতারে দাঁড় করিয়েছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন।
বাংলাদেশ কি আর্জেন্টিনা হয়ে গেছে? সামনে আসছে এই মধুর এক প্রশ্ন। মেসি-ডি মারিয়া যেন বাংলাদেশের!
আজ (শনিবার) সকালে শুরু হয় আর্জেন্টিনা ও পানামার মধ্যকার লড়াই। এই লড়াইয়ে খেলার ৬০ মিনিট পর মাঠে নামে লিওনেল মেসি।
মাঠে নামতেই দর্শকদের চিৎকারএ আনন্দময় পরিবশের তৈরি হয়। গ্যালরিতে শুধু মেসি-মেসি প্রতিধ্বনি।
মাঠে নেমেই পর-পর তিন গোলে মেসির হ্যাটট্টিক পূর্ণ করেন তিনি। এছাড়া অসাধারণ এক পাস দিয়ে আগুয়েরোকে দিয়ে আরেকটি গোল করিয়ে পানামার জালে শেষ পেরেকটি ঠুকে দেন এই বিশ্বশেরা তারকা। অবশেষে ৫-০ গোলের ব্যবধানে জয় পায় গতবারের রানার্সআপ আর্জেন্টিনা।
আর্জেন্টিনা র ফুটবল ফেডারেশন ভালো করেই জানে বাংলাদেশের কথা। বাংলাদেশে মেসি-ডি মারিয়ার লাখ-কোটি ফুটবল ভক্ত আছে সে কথা সবারই জানা।
বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের জন্যই বাংলাদেশকে অকল্পনীয় স্থানে যায়গা দিয়েছে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন।

মেসি ও ডি মারিয়ারা যেন শুধু আর্জেন্টিনারই নয় তারা বাংলাদেশেরও। এটি বুঝাতে চেয়েছে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনও।
তাইতো আর্জেন্টিনার অফিশিয়াল টুইটার পেইজে বাংলাদেশ ও আর্জেন্টিনার ছবি একসাথে পোষ্ট করে বাংলাদেশের আর্জেন্টিনাপ্রেমীকদের স্বরণ করেছে দেশটির ফুটবল ফেডারেশন।
টুইটারের ছবিতে দেখা যায় বাংলাদেশ ও আর্জেন্টিনার ফুটবলপ্রেমীদের ছবি।

একই সাথে দেখা যায় দুই দেশের পতাকা পোষ্ট করা হয়েছে। বাংলাদেশে লক্ষ লক্ষ তরুণ মেসিদের ভক্ত এ কারণেই এই অকল্পনীয় কাজটি করেছে আর্জেন্টিনার ফুটবল কর্তৃপক্ষ। মেসি-ডি মারিয়া ভক্তদের জন্য এটাই কম কিসের।
এসএম





