সম্প্রতি ভারতের চেন্নাইয়ের সবিতা ডেন্টাল কলেজ এন্ড হাসপাতালে ঘটল এক আশ্চর্য ঘটনা। এমন ঘটনা বিশ্বের চিকিৎসা ইতিহাসে এই প্রথম। মাত্র ৭ বছরের শিশুর মুখে অস্ত্রোপচার করে বিভিন্ন মাপের ৫২৬ টি দাঁত বের করা হয়েছে।

চেন্নাই ডেন্টাল কলেজের ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি ডিপার্টমেন্টের অধ্যাপক পি. সেন্থিলনাথান বলেন, প্রথমে শিশুটির ডান চোয়ালের একটি এক্স-রে করা হয়। এরপর হয় সিটি-স্ক্যানও। তাতেই ধরা পড়ে ভেতরে বেশ কয়েকটা দাঁত রয়েছে। কিন্তু ঠিক কতগুলো এক্স-রে বা স্ক্যানে তা স্পষ্ট হয়নি। সে সময়ে তাঁরা সিদ্ধান্ত নেন ওর অপারেশন করা হবে।

তিনি আরও জানান, চোয়াল কেটে তার ভিতর থেকে একটি থলির মত অংশ পাওয়া যায়। যার ওজন ছিল ২০০ গ্রাম। সেই থলির মধ্যেই তৈরি হয়েছিল ৫২৬টি দাঁত। এর মধ্যে এমন কয়েকটি অতি ক্ষুদ্র দাঁতও ছিল।

জানা গেছে, এটি ‘compound composite ondontome’-এর কেস। ছোটবেলায় যখন সমস্যা শুরু হয়েছিল, তখনই তার মা বাবা তার চিকিৎসা শুরু করলে এতটা সমস্যা হত না।

ওই শিশুর যখন বয়স ৩ বছর, তখনই তার বাবা-মা লক্ষ্য করেন ছেলের চোয়ালের কাছে ফোলা। তখন বিষয়টি তারা বিশেষ গুরুত্ব দেয়নি। কিন্তু ফোলাটা দিন দিন বাড়তে থাকে। ৭ বছর বয়সে শিশুটির বাবা-মা চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসক এক্স-রে ও সিটি স্ক্যান করে। সেই রিপোর্টের ভিত্তিতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।

চিকিৎসকরা জানায়, ৫ ঘণ্টা লাগে এই বিরল অস্ত্রোপচার করতে। তবে অস্ত্রোপচারের পর ওই শিশুটি ভাল আছে। সূত্র: দ্যা হ্যান্ট নিউজ।

এসএম