ভেড়ার বিনিময়ে নিজের স্ত্রীকে পরকীয়া প্রেমিকের হাতে তুলে দিলেন এক যুবক। স্ত্রীর প্রেমের কথা জেনে তাকে প্রেমিকের সঙ্গে বিয়ে দেওয়ার ঘটনা আগেও ঘটেছে। কতই রঙ্গ দেখি দুনিয়ায়। স্ত্রী পালিয়ে ছিলেন প্রেমিকের সঙ্গে৷ স্বাভাবিকভাবেই মেনে নেননি স্বামী।তবে এবার একটু অন্যরকম ঘটনা।
শোনে অবাকও হতেপারেন কেউ! ৭১ টি ভেড়ার পরিবর্তে স্ত্রীকে তার প্রেমিকের হাতে তুলেন দিলেন এক স্বামী। সূত্র:ইন্ডিয়া টুডে
ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের গোরখপুর গ্রামে। জানা গেছে, রাজেশ পালের বিবাহিত স্ত্রী সীমা পাল পালিয়ে যায় তার প্রেমিক উমেশ পালের সঙ্গে। এতে ক্ষিপ্ত হয়ে স্বামী রাজেশ পাল গ্রাম পঞ্চায়েতের কাছে বিচার দাবী করেন। পঞ্চায়েত এমন সিদ্ধান্ত মেনে নিলেন স্বামী?
পঞ্চায়েত থেকে সিদ্ধান্ত বলা হয়, উমেশ যদি তার ভেড়ার পালের অর্ধেকটা রাজেশকে দিতে রাজী হয় তবেই সীমা তার সঙ্গে থাকতে পারবে।
এমন প্রস্তাবে রাজী হয়ে যান উমেশ। অন্যদিকে সীমার স্বামীও খুশী মনে ৭১ টি ভেড়ার পরিবর্তে স্ত্রীকে ছেড়ে দিতে সম্মত হন। পঞ্চায়েতের এই সিদ্ধান্তে তিনজনই বেশ খুশি হয় বলে জানা যায়।
কিন্তু এই ঘটনায় খুশী হতে পারেননি উমেশের বাবা ও তার পরিবার৷ সীমার বদলে এতগুলি দামী ভেড়া রাজেশকে দিয়ে দেওয়ার প্রস্তাব মেনে নিতে পারছেন না তারা৷ এরই মধ্যে থানায় মামলাও করেছেন তারা। তাদের দাবী, অবৈধ ভাবে তাদের ভেড়া নিয়ে গেছে রাজেশ।
এএস





