স্বামীর ধারালো দায়ের কোপে স্ত্রী হাছনা বেগম(৪৫) নিহত হয়েছে। স্বামী নাজিম হোসেন (৫০)নিজেই নিজের পেটে ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা চালান।

আজ সকাল সাড়ে নয়টার দিকে এঘটনা ঘটে। রাঙ্গামাটির লংগদু উপজেলায় কালাপাকুজ্যা ইউনিয়নের ইসলামপুর গ্রামে বাসিন্দা নাজিম হোসেন।

ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়: পূর্ণিমা-চাঁদ যেন ঝলসানো রুটি', 'মুখে-মৃদু-হাসির ভূমিকা চাই না। সবাই তোচাই একটু আনন্দে থাকতে। কিন্তু কে বুঝে কার ব্যাথা। তবে পুরুষ হয়ে জন্মানোযে হতো দায় এড়ানোর সুযোগ নেই। অভাবী সংসার নাজিম হোসেনরে। ঈদের দিন স্ত্রী হাছনা বেগমের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজিত হয়ে ধারালো দা দিয়ে স্ত্রীর মাথায় কোপ দিলে স্ত্রী ঘটনাস্থলেই প্রাণ হারায়।

এসময় তার বড় মেয়ে দৌড়ে এসে তাকে ধরে ফেলে। এলকাবাসীরা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাজিম উদ্দিনকে আটক করে চিকিৎসার জন্য লংগদু স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় পুলিশ হেফাজতে।

লংগদু থানার ওসি শেখ মোহাম্মদ নুর ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে রাঙ্গামাটি জেলা মর্গে প্রেরণ করার প্রস্তুতি নেয়া হচ্ছে। ঘাতক স্বামী নাজিম হোসেনকে আটক করে পুলিশ হেফাজতে লংগদু স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

মামলার জন্য এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। তবে পুলিশ মামলা করা হবে বলে তিনি জানান।

এএস