‘পিৎজা’ যার উদ্ভাবন হয়েছে মূলত ইতালির নেপলস শহরে। মজাদার এই খাবারটি সারাবিশ্বের ভোজনরসিকদের মনে স্থান নিয়েছে বহু আগেই।

সাম্প্রতিক ভয়াবহ দাবানলে আক্রান্তদের সহায়তা করতেই অস্ট্রেলিয়ায় ৩৩৮ ফুটের দানব আকৃতির একটি পিৎজা বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন দেশটির একটি রেস্তোরাঁর মালিক!

শুক্রবার (২৪ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, দেশটিতে সাম্প্রতিক ভয়াবহ দাবানলে আক্রান্তদের সহায়তা জন্য পিয়েরে ও রোজমেরি নামে দুই ভাইবোনোর সিডনিতে পেলোগ্রিন্নি নামে একটি রেস্তোরাঁর হেঁসেলে দানব আকৃতির পিৎজাটি বানানো হয়।পরে পেলেগ্রিন্নি ইনস্টাগ্রামে সেই দানব আকৃতির পিৎজাটির ছবি শেয়ার করেছে।

রোজমেরি জানান, বিশালাকার পিৎজাটি মজ্জারেল্লা, টমেটো সস, বাসিল লিফ দিয়ে গারনিশ করা। অলিভ অয়েলে এ পিৎজা বানাতে প্রায় চার ঘণ্টা সময় আর ৯০ কেজি ময়দা লেগেছে। পরে পিৎজাটি চার হাজার খণ্ডে ভাগ করে ভোজনরসিক জনতার মুখে তুলে দেওয়া হয়েছে।

ওই রেস্তোরাঁর কর্ণধার পিয়ের মৈও সিএনএনকে বলেন, হয়তো আমাদের পিৎজা বিশ্ব রেকর্ড ভাঙতে পারেনি।

কিন্তু দুস্থদের অর্থ সাহায্য করতে পিৎজাটি বানানো হয়েছে। পিৎজার স্বাদ নিতে উপস্থিত কমবেশি সবাইকেই দেখা গেছে অনুদান দিতে।

এএস