পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।
আজ শুক্রবার (২০ জানুয়ারি) ৬মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ। ২৬ জমাদিউস সানি ১৪৪৪ হিজরি। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৯তম দিন। একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি :
১৮২৫ রায়ত বিদ্রোহের এক পর্যায়ে শেরপুরে জমিদারদের বরকন্দাজদের বিরুদ্ধে রায়তদের সশস্ত্র সংঘর্ষ হয়।
১৮৪০ নাবিক ক্যাপ্টেন চার্লস আমেরিকা উপকূল আবিষ্কার করেন।
১৮৫৯ ফ্রান্স সারদিনিয়া জোটের চুক্তি স্বাক্ষর হয়।
১৮৮৩ টমাস আলভা এডিসন-আবিষ্কৃত বিজলিবাতির ব্যবহার শুরু হয়।
১৮৯৩ ইবসেনের নাটক দ্য মাস্টার বিল্ডার প্রথম মঞ্চস্থ হয়।
১৯১৫ ব্রিটেনের উপর প্রথম বিমান হামলা চালানো হয়।
১৯২৬ মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয়।
১৯৪২ জার্মান সার্মা দখল করে।
১৯৬৬ ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন।
১৯৮১ ইরানে জিম্মিসঙ্কট: ১৪ মাস বন্দীদশায় কাটানোর পর যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের চুক্তির পরিপ্রেক্ষিতে ৫২ মার্কিন নাগরিকের মুক্তিলাভ।
১৯৮৮ চীনে বিমান দুর্ঘটনায় ১০৮ জনের মৃত্যু হয়।
১৯৯১ যুক্তরাষ্ট্রে নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনীর বিরুদ্ধে ইরাক বিশ্বজোড়া গেরিলা যুদ্ধের আহবান জানায়।
১৯৯৭ দীর্ঘ ৩১ বছর পর প্যালেস্টাইনি প্রেসিডেন্ট ইয়াসির আরাফাত প্রথম প্যালেস্টাইনে পা রাখলে তাকে বীরোচিত সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
২০০৬ প্লুটো গ্রহের উদ্দেশে নাসার মহাকাশযান নিউ হরাইজনসের মিশন শুরু হয়।
জন্মদিন :
১৮০৯ বিখ্যাত কবি, রহস্য গল্প লেখক, সাহিত্য সমালোচক এডগার অ্যালেন পো।
১৮৯২ সঙ্গীতশিল্পী সুরেন্দ্র লাল দাশ।
১৮১৩ লোহা গলানোর চুল্লির উদ্ভাবক বিজ্ঞানী স্যার হেনরি বেসিমা।
১৯৩৫ ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়।
১৯২০ জাতিসংঘের পঞ্চম মহাসচিব পেরেজ দ্য কুয়েলা।
মৃত্যুবার্ষিকী :
১৮৮৬ নাট্যকার রামনারায়ণ তর্করত্ন।
১৯০৫ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর।
১৯২৬ বাংলা শর্টহ্যান্ডের লিপির উদ্ভাবক দ্বিজেন্দ্রনাথ ঠাকুর।
১৯৭৮ নট, নাট্যকার ও নাট্য ব্যক্তিত্ব বিজন ভট্টাচার্য।
১৯৯২ সঙ্গীতশিল্পী ও সুরকার মানবেন্দ্র মুখোপাধ্যায়।
২০০২ ব্রাজিলীয় ফুটবলার ভাভা মৃত্যুবরণ করেন।
দিবস :
আসাদ দিবস : ১৯৬৯ সালের আজকের এই দিনে পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব খান সরকারের বিরুদ্ধে ছাত্রসমাজের ১১ দফা কর্মসূচির মিছিলে নেতৃত্ব দিতে গিয়ে পুলিশের গুলিতে জীবন দেন ছাত্রনেতা আসাদুজ্জামান আসাদ।
সেইদিন থেকে দিনটি ‘শহীদ আসাদ দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। শহীদ আসাদের ৫৪তম মৃত্যুবার্ষিকী আজ।
এন





