রাস্তায় হাটতে গেলে যত্রতত্র কুকুরের মল দেখে অতিষ্ট শহরের বাসিন্দারা। এ সমস্যা সমাধানের লক্ষ্যে কুকুরের জন্য ‘পাবলিক টয়লেট’ তৈরি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে স্পেনের তারাগোনা প্রদেশের ক্যাটালোনিয়া শহরে।
মেটালের তৈরি এই টয়লেটে কুকুর প্রসাব-পায়খানা সবই করতে পারবে। আর সহজেই তা পরিস্কার করা যাবে। এনরিক গিরোনা নামে একজন এই টয়লেটটি তৈরি করেছেন।
তবে শহরের বাসিন্দারা বলছেন, এ টয়লেটে কোনো কাজ হবে না। এক কুকুরের মালিক বলেন, এটি কোনো কাজেই আসবে না। এর চেয়ে ভালো হতো একটি জায়গায় বেড়া দিয়ে আলাদা করে দেয়া । সেখানে কুকুর মল ত্যাগ করবে।
বাসিন্দারা বলেন, কুকুর তো কোনো খেলনা নয়। তারা যেখানে সেখানে মলত্যাগ করে ঘরে ঢুকে পড়ে। শুধু পাবলিক টয়লেট বানিয়ে লাভ হবে না, তাদের সামাজিকতা শিখাতে হবে।
আরেকজন বলেন, সমস্যা হলো টয়লেটটি মেটালের তৈরি। এর চেয়ে ঘাসের উপর মলত্যাগ করলেই ভালো।
তবে সব কুকুর মালিকরাই যে এর বিপক্ষে অবস্থান নিয়েছেন তা নয়।
একজন জানান, যদি মেয়র এর জন্য বেশি টেক্স না নেয় তাহলে আমি পাবলিক টয়লেট ব্যবহারের পক্ষে আছি।
ঢাকা, ০৯ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস





