বর্ষাকালে হাঁটুকাদা আর গ্রীষ্মকালে ধুলোর সাগর পাড়ি দিয়ে স্কুলে আসার গল্প কারো অজানা নয়। এটা শুধু বাংলাদেশের গল্প নয়, পৃথিবীর অধিকাংশ দেশে শিক্ষা গ্রহণের জন্য অবিশ্বাস্য এবং কল্পনাতীত পথ ব্যবহার করতে হয় শিশুদের।

ইউনেস্কোর ভাষ্য অনুযায়ী, বিগত পাঁচ বছরে শিশুদের সঙ্গে স্কুলের যোগাযোগের উন্নতি হয়েছে। তবে বন্যা কবলিত অঞ্চলে স্কুলে যাতায়াত কম উপযোগী। শিশুদের স্কুল ত্যাগের যেসব কারণ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি কারণ হলো বিপদজনক যোগাযোগ ব্যবস্থা।

রাস্তা এবং ব্রিজ নির্মাণ, পরিবহন ব্যবস্থা এবং ড্রাইভারদের উন্নতি করলে এর সমাধান সম্ভব। কিন্তু তহবিলের অভাব এবং প্রাকৃতিক দূর্যোগের কারণে এটা বাস্তবায়ন করা অনেক সময় কঠিন হয়ে পড়ে।

চায়নার গুলু; পৃথিবীর সবচেয়ে কঠিন স্কুলযাত্রা। পাহাড়ের ভেতর দিয়ে এক ফুট প্রসশ্ত রাস্তা দিয়ে শিশুদের স্কুলে যাতায়াত করতে হয়।

children-going-to-school-around-the-world-30

children-going-to-school-around-the-world-29_1

children-going-to-school-around-the-world-56

দক্ষিণ চায়নার ঝ্যাং জিউয়ান গ্রাম; অনিরাপদ কাঠের মইয়ে ঝুকি নিয়ে উঠে স্কুলে যাচ্ছে শিশুরা।

ভারতের হিমালয়ের জান্সকার; শিশুরা হিমালয়ের পাদদেশ দিয়ে বোডিং স্কুলে যাচ্ছে।

ইন্দোনেশিয়ার লেবাক; একটি বিধ্বস্ত ঝুলন্ত ব্রিজ পার হয়ে স্কুলের পথে শিক্ষার্থীরা।

কলোম্বিয়া; নিগ্রো নদীর ৮০০ মিটার উপর নিয়ে ৪০০ মিটার পথ ঝুলে স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা।

ইন্দোনেশিয়ার রিয়াউ; ডোঙ্গা বেয়ে স্কুলে যাচ্ছে শিশুরা।

ভারত; বনের ভেতর দিয়ে গাছের ব্রিজ অতিক্রম করে স্কুলের পথে শিক্ষার্থীরা।

মায়ানমার; মহিষে চড়ে স্কুলে যাচ্ছে এক শিক্ষার্থী।

ভারতের বেলদাঙ্গা; টুকটুকে (ইঞ্জিন চালিত রিকশা) চলে স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা।

চায়নার সিনচুয়ান প্রদেশের দুজিয়াঙ্গ; তুষারের মধ্য দিয়ে ভাঙ্গা ব্রিজ অতিক্রম করে স্কুলের পথে।

ইন্দোনেশিয়ার পানগুরুরান; কাঠের নৌকার ছাদে বসে স্কুলে যাচ্ছে শিশুরা।

শ্রীলঙ্কা; ষোল শতকের একটি দূর্গের ভাঙ্গার উপর কাঠ ফেলে পার হচ্ছে শিক্ষার্থীরা।

ভারতের কেরালা; নৌকায় চড়ে স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা।

ভারতরে দিল্লী; ঘোড়ার গাড়িতে শিক্ষার্থীরা স্কুলে যাচ্ছে।

ইন্দোনেশিয়া; কাঠের তৈরি সাকো ব্যবহার করে শিক্ষার্থীরা নদী পার হয়ে স্কুলে যাচ্ছে।

চায়নার পিলি; পাহাড়ের ভেতর দিয়ে ১২৫ মাইল পথ অতিক্রম করে বোডিং স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা।

ইন্দোনেশিয়ার সুমাত্রা; পাদাং নদীর ৩০ ফিট উপর দিয়ে দড়ি বেয়ে হেঁটে যাচ্ছেে এক শিক্ষার্থী।

ফিলিপাইনের রিজাল প্রদেশ; ইলিমেন্টারি স্কুলের শিক্ষার্থীরা টায়ারে ভেসে নদী পার হয়ে স্কুলে যাচ্ছে।

ঢাকা, ১৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ