ঘটনাবলী:
১৭৭৪- কলকাতায় সুপ্রীমকোর্ট প্রতিষ্ঠিত হয়।
১৮৭১- প্যারি কমিউন প্রতিষ্ঠিত হয়।
১৮৮৫- নিউইয়র্কে বাণিজ্যিকভাবে চলচ্চিত্রের জন্যে ফিল্ম প্রস্তুত শুরু।
১৯৪৮- পশ্চিমবঙ্গে ভারতের কমিউনিস্ট পার্টি বেআইনি ঘোষিত।
১৯৫২- জুমো কেনিয়াত্তার নেতৃত্বে কেনিয়ায় ইংরেজ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনের শুরু হয়।
১৯৫৩- যুক্তরাষ্ট্রের চিকিৎসাবিদ এবং চিকিৎসা গবেষক ডা. জোনাস সাল্ক ঘোষণা করেন তিনি পোলিও রোগের টিকা নিয়ে পরীক্ষায় সফল হয়েছেন।
১৯৭১- বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস।
১৯৭২- বাংলাদেশ প্রথম স্বাধীনতা দিবস উদযাপন করে।
১৯৭৯- মিসরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত এবং ইসরাইলের প্রধানমন্ত্রী মেনাচেম বেগিন যুক্তরাষ্ট্রে মধ্যস্থতা একটি শান্তিচুক্তি স্বাক্ষর করেন।
১৯৯২- বাংলাদেশ-ভারত ৩ বিঘা নিয়ে চুক্তি স্বাক্ষর।
১৯৯৬- সংসদে সংবিধান সংশোধনী বিল পাস।
১৯৯৭- সোহরাওয়ার্দী উদ্যানে ব্যাপক আয়োজনে বহুল আলোচিত শিখা চিরন্তন স্থাপন।
২০১৫- গুগল অনুবাদে বাংলা ভাষার সাত লাখ শব্দ যোগ করে রেকর্ড সৃষ্টি।
জন্মদিন:
১৯০৭- মহাদেবী বর্মা, প্রখ্যাত হিন্দি ভাষার কবি।
১৯১৩- পল এর্ডশ, একজন অতিপ্রজ (prolific) হাঙ্গেরীয় গণিতবিদ।
১৯৩১- লিওনার্ড নিময় মার্কিন অভিনেতা।
১৯৪১- রিচার্ড ডকিন্স, ইংরেজ বিবর্তনবাদ বিশেষজ্ঞ, বিজ্ঞানী, এবং বিজ্ঞান লেখক।
মৃত্যুবার্ষিকী:
১৮২৭- লুডউইগ ভ্যান বেইটোভেন, জার্মান সুরকার এবং পিয়ানো বাদক।
১৯৭১- অনুদ্বৈপায়ন ভট্টাচার্য, বাঙালি শিক্ষাবিদ।
১৯৭১- আতাউর রহমান খান খাদিম, বাংলাদেশী শিক্ষাবিদ।
১৯৭১- গোবিন্দ চন্দ্র দেব, বাংলাদেশী বুদ্ধিজীবী।
২০১৫- টমাস ট্রান্সট্রোমার, নোবেল বিজয়ী সুয়েডীয় কবি ও অনুবাদক।
২০১৫- ফ্রেড রবশাহম, নরওয়ের চলচ্চিত্র অভিনেতা।
২০১৫- ইয়ান মইয়ার, স্কটিশ ফুটবল খেলোয়াড়।
দিবস:
বাংলাদেশের স্বাধীনতা দিবস (১৯৭১)। দেশের ৫২তম মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ। ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ ও চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ডাক দিয়েছিলেন। এরপর ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়।
এইচএন





