আধার এবং ধোয়াশার মধ্যেই রয়ে গেছে সোহাগী জাহান তনু হত্যার রহস্য। এ দেখে মনে হচ্ছে যে হত্যাকারীরা সরকারের চেয়েও শক্তিশালী বলে মন্তব্য করেছেন বিশিষ্ট ব্যক্তিরা।
উল্লেখ্য গত ২০ শে মার্চ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ইতিহাস বিভাগের ৩য় বর্ষের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুকে টিউশনি থেকে ফেরার পথে কুমিল্লা সেনানিবাস এলাকায় তাকে ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করে নরপিশাচেরা।
এ নিয়ে বিবেকবানদের নজরে আসে এ ঘটনাটি। সবাই বিচারের দাবিতে রাস্তায় নেমে আসে। হয়েছে রাস্তা অবরোধ, মানব বন্ধন, স্মারকলিপি প্রদানসহ আরও কত কি শুধু একটাই দাবিতে উত্তাল হয়ে উঠে সারাদেশে প্রশ্ন উঠে সেনানিবাসের মত একটি নিরাপদ জায়গায় যদি এরূপ ঘটনা ঘটে তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়?
এ নিয়ে কথা বলেছেন, পুলিশ, র্যা ব, সেনাবাহিনী এবং স্থানীয় এমপিসহ গণ্যমান্য ব্যক্তিরা সবাই আশ্বাস দিয়েছে সুষ্ঠু তদন্তের এবং বিচারের কিন্তু আজ প্রায় ১১ দিন পেরিয়ে গেলেও এর কোনো হদিস পাওয়া যায়নি।
জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা ও জমি দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। তাহলে কি তনুর ইজ্জতের মূল্য বিশ হাজার টাকা আর তার বাবা গরীব বলে এক খন্ড জমি বসবাসের জন্য।
ঘটনার চার দিন অতিবাহিত হওয়ায় প্রশাসন কাউকে গ্রেফতার করতে না পারায় ছাত্রজনতা রাস্তায় নেমে পরে এতে তনুর সহযোগীরা তথা কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রছাত্রীসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রশিক্ষক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। তারা ঢাকা কুমিল্লা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে দোষীদের গ্রেফতারের দাবিতে ।
পরিস্থিতি বেগতিক হলে কুমিল্লা ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন দোষীদের গ্রেফতারের আশ্বাস দিলে যান চলাচল শুরু হয়।
পুলিশ সুপার শাহ আবিদ জানান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
২৫ তারিখ নারী সংহতির উদ্যোগে প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বক্তব্য রাখেন নারী সংহতির কেন্দ্রীয় সভাপতি রওশন আরা রুশের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশিদ ফিরোজ, ইনকিলাবে সিনিয়ার রির্পোটার শাহানাজ পলিসহ অনেকে। পলি বলেন, ধর্ষণকারীরা কখনও সরকারের চেয়ে শক্তিশালী হতে পারে না।
এদিকে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, যে যখন ব্যাংকের ৮০০ কোটি টাকা লুট করা হল তখন তনুকে ধর্ষণ করে হত্যা করা হল। এটা শাক দিয়ে মাছ ঢাকার গল্প নয় তো? জাতি জানতে চায় এই হত্যাকান্ডের সাথে কোন যোগসূত্র আছে কিনা?
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্যে করে বলেন দিনাজপুরে ইয়াসমিন হত্যার পর বর্তমান প্রধানমন্ত্রী রাস্তায় নেমে এসেছিলেন । কিন্তু তিনি এখন নিরব কেন জাতি জানতে চায়।
আগামীকাল ২৬ তারিখ প্রতিবাদী গানের আসর ২৭ তারিখ লংমার্চ করা হবে। এর দোষীদের গ্রেফতার করা না হলে আমরা আরও কঠোর কর্মসূচী দিতে বাধ্য হব।
রাতেই মামলা চলে যায় ডিবিতে । স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, এ বিষয়ে গোয়েন্দারা কাজ করছে।
এডিশনাল এসপি আলী আশরাফ জানান, মামলার অগ্রগতি চলছে।
র্যা ব ১১ এর অধিনায়ক খোরশেদ আলম জানান, তনু হত্যাকারীদের ধরতে র্যাফব সকল প্রকার সহযোগিতা করবে।
সেনাবাহিনী ও হত্যাকারীদের ধরার জন্য সকল প্রকার আশ্বাস দিয়েছেন তাহলে অপরাধীরা গ্রেফতার হচ্ছে না কেন এই প্রশ্ন সবার মনে।
তনুর মা, বড় ভাই ও চাচাতো ভাইকে ডিবি তুলে নিয়ে যায় জিজ্ঞাসা করার জন্য এতে আর ও প্রশ্ন উঠে তদন্ত নিয়ে।
সর্বশেষ ২৯ তারিখ ডিবি তনুর লাশ কবর থেকে তোলার জন্য কোর্টে আবেদন করে এবং আদালত তা মঞ্জুর করে । ৩০ তারিখ কবর থেকে লাশ তোলা হয়। ফরেনসিক বিভাগে নিয়ে প্রয়োজনীয় পরীক্ষা করা হয় । কিন্তু ডাক্তার জানান পরীক্ষার আলামত অনেকটাই নষ্ট হয়ে গেছে।
৩০ মার্চ আবার কবরস্থ করা হয় সোহাগী আক্তার তনুকে পূর্বের জায়গায়।
যখন বিচারের দাবিতে উত্তাল দেশ তখন দেশর প্রশাসন শুধু আশ্বাসই দিয়ে যাচ্ছে। এই আশ্বাস কবে যে আশার আলো দেখাবে সে দিকেই তাকিয়ে আছে জাতি।
এম আর





