চট্টগ্রাম নগরীর অর্থনৈতিক উন্নয়নে সবচেয়ে বড় অবদান রাখা দুটি উপজেলা সাতকানিয়া- লোহাগাড়া। নগরীর এমন কোন জায়গা নেই তাদের ব্যবসা প্রতিষ্টান বা এই এলাকার লোক নেই। সাপ্তাহিক ব্যস্ততা শেষে ছুটির দিনে যখন কর্মজীবী মানুষগুলি গ্রামমুখী হয় তখন বাধঁ সাজে তাদের গ্রামে পৌছার মাধ্যম বিভিন্ন পরিবহণের টিকিট। 

ছুটির দিনে সাতকানিয়া লোহাগাড়াবাসীর কাছে পরিবহনের টিকিট যেন সোনার হরিন। যা অন্যদিন পরিবহনের কর্মচারী প্রতিযোগিতার মাধ্যমে যাত্রীদের হাতে তুলে দেয়।

আজ এমন চিত্রের দেখা মিলেছে নগরীর চাঁন্দগাও বিভিন্ন পরিবহনের টিকিট কাউন্টারে।পরিবহনগুলো আজ শুধু যাত্রী নিবে কক্সবাজারগামীদের।

লোহাগাড়াগামী যাত্রী মিনহাজ লোহাগাড়ার টিকিট চাইলে তার জবাবে এক পরিবহণ শ্রমিক জানান যেখানে নামুন ভাড়া দুইশত চল্লিশ।

এর কারণ জানতে চাইলে জেবি এক্সপ্রেস পরিবহন কাউন্টারে দায়িত্বরত কর্মকর্তা জানান টানা তিন দিন সরকারি ছুটি থাকায় সমুদ্র সৈকত ছুটছে ভ্রমন পিপাসুরা। তার কারণে বিভিন্ন কাউন্টারে হাজার হাজার যাত্রীদের ভিড় থাকায় শুধুমাত্র কক্সবাজারের যাত্রী নিচ্ছে তারা। কারণ মধ্যপথে বিরতি বা বিভিন্ন কাউন্টারে থামার ঝামেলা মুক্ত থাকবে তারা।


সাতকানিয়াগামী এক যাত্রী জানান তিনি দীর্ঘ এক ঘন্টা যাবত গাড়ির জন্যে অপেক্ষমান। তাকে কেউ টিকিট বিক্রি করছে না। কবে যে তিনি বাড়ি ফিরবেন তাও তিনি জানেন না।


লোহাগাড়া ফেরত আরেক যাত্রী আক্ষেপের সুরে বলেন বৃহস্পতিবার শুক্রবার বা ছুটির দিনগুলোতে বাড়ি যাওয়া কি মানা সাতকানিয়া লোহাগাড়া বাসীর। দূর্ভোগ পোহানো যাত্রীরা মনে করেন এই সমস্যার দ্রুত সামাধানে উদ্যেগী হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মাসুম/এমএনজে