মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে রোববার থেকে নতুন এক ধরনের আপেল বিক্রি শুরু হয়েছে। লাল রঙের এই আপেল এক বছর পর্যন্ত সতেজ থাকবে, এরকমই বলছেন গবেষকরা।

দুই দশক ধরে এই আপেলের জাতটি নিয়ে গবেষণা করা হয়। আপেলটি ব্যবসায়িকভাবে ওয়াশিংটন রাজ্যের কৃষকদের চাষ করার জন্য অনুমতি দেয়া হয়েছে। শুধু ওয়াশিংটনের কৃষকরা আগামী ১০ বছর এই জাতের আপেল চাষ করতে পারবেন। সূত্র: বিবিসি

১৯৯৭ সালে ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটি গবেষণামূলকভাবে এই আপেলটি প্রথমবার চাষ করে। নতুন ধরনের এই আপেলের চাষ ব্যবসায়িকভাবে শুরু করতে এক কোটি ডলার খরচ হয়েছে।

ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটিতে এই আপেলটির চাষ ও বংশবৃদ্ধিবিষয়ক কার্যক্রম পরিচালনা করা একজন গবেষক কেট ইভান্স জানান, এই আপেল ফ্রিজে থাকলে ১০-১২ মাস পর্যন্ত খাওয়ার যোগ্য থাকে এবং আপেলের স্বাদ ও অন্যান্য গুণাগুণও অক্ষুণ্ন থাকে।

এএস