দিনাজপুরের খানসামায় গত মঙ্গলবার রাতে দুটি মুখ এবং চার চোখবিশিষ্ট একটি বাছুর প্রসব করেছে এক গাভী ।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শত শত মানুষ বাছুরটিকে এক নজর দেখার জন্য ওই বাড়িতে ভিড় জমাচ্ছেন।

জানা যায়, উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের দুবলিয়া গ্রামের ক্যালেনের বাজারপাড়ার জয়ন্ত চন্দ্র রায়ের পালিত একটি গবাদিপশু (গরু) গত মঙ্গলবার রাত ১০টায় এ বাছুরটিকে জন্ম দেয়।

বাছুরটির একটি মাথা,দুটি মুখ,ও চারটি চোখ রয়েছে।

বাচ্চাটি সুস্থ এবং সবল রয়েছে বলে জানান গাভীর মালিক জয়ন্ত।

তবে একটি মাথায় দুটি মুখ থাকায় বাচ্চাটির উঠে দাঁড়াতে কষ্ট হচ্ছে।

এফএফ