ফ্রান্সের দক্ষিনাঞ্চলে অবস্থিত নাইস (Nice) শহরের ক্যানেস (Cannes) সমুদ্র সৈকতে মাথায় স্কার্ফ পরিধান করায় মুসলিম নারীদের জরিমানা করা হচ্ছে। সাথে সাথে জোর করে অস্ত্র তাক করে স্কার্ফ খুলে ফেলতে বাধ্য করা হচ্ছে।

অন্তর্জাতিক মিডিয়া ডেইলি মেইলের তথ্য মতে, স্থানীয় সময় মঙ্গলবার (২৩ আগস্ট) ৩৪ বছর বয়সী এক মুসলিম নারীকে Cannes সৈকতে চার জন পুলিশ কর্মকর্তা অস্ত্র তাক করে তার স্কার্ফ খুলে নিতে বাধ্য করে।

এ সময় ঐ মহিলা সৈকতে সূর্যের আলোয় বিশ্রাম নিচ্ছিলেন। একই সাথে তাকে তাৎক্ষণিকভাবে আর্থিক জরিমানাও করা হয়।

কিছু দিন আগে একই স্থানে আরও চার জন মুসলিম নারীকে স্কার্ফ পরে সৈকতে আসার কারণে ৩৮ ইউরো জরিমানা করা হয়েছিল বলে জানিয়েছে ডেইলি মেইল।

পত্রিকাটির অনলাইন ভার্সনে প্রতিবেদনের সাথে বেশ কয়েকটি ছবি প্রকাশ করা হয়েছে। যাতে দেখা যায় যে, সমুদ্র সৈকতে বিশ্রাম করা অবস্থা থেকে তুলে মহিলাকে স্কার্ফ খুলে নিতে নির্দেশ দিচ্ছেন কিছু পুলিশ কর্মকর্তা। একই সময়ে অন্য একজন পুলিশ জরিমানা করছিলেন তাকে।

উল্লেখ্য, উক্ত সৈকতের ড্রেস কোডে বোরকা পরা নিষিদ্ধ করা হলেও স্কার্ফ পরা নিষিদ্ধ ছিলনা। (সূত্র: ডেইলি মেইল) 

(বি. দ্র. দি ডেইলি মেইলে প্রকাশিত মূল প্রতিবেদনটি কেউ পড়তে চাইলে এই লিংকে ক্লিক করুন: http://www.dailymail.co.uk/news/article-3754395/Wealthy-Algerian-promises-pay-penalty-Muslim-woman-fined-France-wearing-burkini.html)