বাংলাদেশের লোকসঙ্গীত তথা বাউল গানের অন্যতম সাধক পাগল বাচ্চু ওরফে চাঁন শাহ। তিনি তার সঙ্গীত জীবনে বহু বাউল গান রচনা করেছেন এবং গেয়েছেন। তার দর্শক প্রিয়তাও রয়েছে গগন চুম্বী।
৫৪ বছরের সঙ্গীত জীবনে তিনি নাকি দুবাই, কাতার, পাকিস্তান , ভারত এবং লন্ডনে দর্শক মাতানো দক্ষতা দিয়ে জনপ্রিয়তা অর্জন করেছেন।
লোকসঙ্গীত বাংলাদেশের ঐতিহ্য। বাংলাদেশের ঐতিহ্যের এ ধারক বাহক গণ তাদের জীবদ্দশায় তেমন মূল্যায়িত না হলেও মৃত্যুর পর তাদেরকে নিয়ে মাতামাতি করার স্বভাব আমাদের আছে।
তার স্বহস্তে লেখা পাঁচ খন্ড গানের বইও নাকি রয়েছে। ঢাকার অদূরে উত্তরার গা ঘেঁষে দক্ষিণখান নদ্দাপাড়ায় তার আদি নিবাস।
৭৪ বছরের বয়স নিয়ে বর্তমানে শ্বাস কষ্ট নিয়ে তিনি ধুকে ধুকে দিনাতিপাত করছেন। নিজে গান গাইতে না পারলেও দৈনন্দিন তার বাসায় গানের মজমা বা আসর বসে। বিভিন্ন অঞ্চল হতে শ্রোতা ও ভক্তকূল এসে গান শোনেন এবং শ্রদ্ধা নিবেদন করেন।
তিনি তার বর্তমান শারীরিক দুর্বলতা নিয়ে খুব কষ্টে আছেন। তিনি সরকার কিংবা সাংস্কৃতিক মন্ত্রণালয়ের মাধ্যমে উন্নত চিকিৎসা পেতে আগ্রহী । পাশাপাশি তার গানগুলো পরিচর্যার মাধ্যমে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সুদৃষ্টি কামনা করেছেন।
ইআর





