ভারতের প্রতিটি শহর বা নগর অঞ্চলে তৈরি হতে যাচ্ছে গরু হোস্টেল। দেশটির সরকার এমনই এক পদক্ষেপ নিয়েছে বলে খবরে বলা হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদনে বলা হয়েছে, শহুরে খাঁটি গরুর দুধ পাওয় অনেকটা দুষ্কর। এছাড়া অনেকেই গরুর মালিক হওয়ার স্বপ্ন দেখেন। শহরবাসী মানুষদের এসব সমস্যা সমাধানে গরুর হোস্টেল দেয়ার উদ্যোগ নেয়া হচ্ছে।
টাইমস অব ইন্ডিয়া তাদের প্রতিবেদনে জানায়, ভারতের নবগঠিত জাতীয় গরু কমিশন (কামধেনু আয়োগ) দেশটির সরকারের কাছে প্রস্তাব করেছে প্রতিটি শহর বা শহুরে অঞ্চলে গরু হোস্টেলের জন্য ১০ থেকে ১৫টি বিশেষ জায়গা বরাদ্দ দেয়ার।
কামধেনু আয়োগের চেয়ারম্যান ভল্লবভাই কাতিরিয়া জানান, গরু হোস্টেল নির্মাণের বিষয়ে নির্দেশনা চেয়ে নগর পরিকল্পনা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছেন তিনি।
জানা যায়, শহর অঞ্চলে যাদের গুরু কিনে তা লালন-পালন করার স্বপ্ন তারা এসব হোস্টেলে নিজেদের পছন্দমত গরু কিনে রাখতে পারবে। তবে এজন্য তাদের কিছু ফি দিতে হবে বলে খবরে বলা হয়েছে।
কাতিরিয়া আরো জানান, এসব হোস্টেলে রাখা গরু থেকে মালিকেরা সব সুবিধা পাবেন। গরুর খাঁটি দুধ পাবেন, এছাড়া গরুর বাচ্চা হলেও তার মালিকানা পাবেন। সেইসঙ্গে গরুর দুধ, গোবর ও মূত্র বিক্রি করে আয়ও করতে পারবেন।
এমআর





