ইসরাইল গত মঙ্গলবার থেকে ফিলিস্তিনের গাজায় অব্যাহত আক্রমণ চালিয়ে যাচ্ছে। ইসরাইলের এ হামলায় গাজায় নিহতের সংখ্যা ১৭০ ছাড়িয়ে গেছে।

আগ্রাসন শুরু হওয়ার পর ১৩ জুলাই পর্যন্ত ফিলিস্তিনের উপর যে হামলা হয়েছে, সেটার একটি পরিসংখ্যান তুলে ধরেছে ইংরেজী দৈনিক 'দি প্যালেস্টাইন টেলিগ্রাফ'।

টাইম নিউজের পাঠকদের জন্য পরিসংখ্যানটি তুলে ধরা হলো।

রকেট হামলা: গাজায় রোববার পর্যন্ত ৩০৮৮ টি রকেট নিক্ষেপ করেছে ইসরাইল। এসব রকেটের মধ্যে ৫৯০ টি হলো নৌবাহিনীর রকেট। আকাশ থেকে বিমানের মাধ্যমে নিক্ষেপ করা হয়েছে ১৯৮০ টি রকেট এবং স্থল বাহিনী নিক্ষেপ করেছে ৫১৮টি রকেট।

ক্ষতিগ্রস্থ বাড়ি-ঘর: গতকাল পর্যন্ত ১৫১২টি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। এগুলোর মধ্যে ২১৬টি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ১৯৯৬টি বাড়ি আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে।

ক্ষতিগ্রস্থ মসজিদ: ইসরাইলের হামলায় ২১টি মসজিদ ধ্বংস হয়েছে। ৩টি মসজিদ পুরোপুরি ধ্বংস করেছে ইসরাইল। ১৮টি মসজিদ আংশিক ধ্বংস করেছে।

রেহাই পায়নি হাসপাতাল: ইসরাইলের হামলা থেকে রক্ষা পায়নি হাসপাতালগুলো। রোববার পর্যন্ত ৬টি হাসপাতালে হামলা চালিয়েছে ইহুদীবাদী রাষ্ট্রটি। সূত্র: দি প্যালেস্টাইন টেলিগ্রাফ।

ঢাকা, ১৪ জুলাই (টাইমনিউজবিডি.কম)// টিআই