আমাদের ভবিষ্যত প্রজন্মকে আমাদের বিশ্বাস ও আদর্শের চেতনায় আলোকিত করতে পাড়ায় পাড়ায় পাঠাগার গড়ে তুলতে হবে। পাঠাগার আন্দোলনের মাধ্যমে বিশুদ্ধ সাহিত্য সংস্কৃতির চর্চার বিকল্প নেই।
তিনি গত ২২ ফেব্রুয়ারি (বুধবার) বাংলাদেশ জামায়াতে ইসলামী টাংগাইল জেলা সাহিত্য সংস্কৃতি বিভাগ আয়োজিত "সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান "-এ প্রধানঅতিথির বক্তব্যে এ কথা বলেছেন।
'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস' উপলক্ষে জামায়াতে ইসলামী টাংগাইল জেলা সাহিত্য সংস্কৃতি বিভাগ আয়োজিত সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা আমীর আহসান হাবিব মাসুদ।
"আল্লাহর নিয়ামত রক্ষায় সুদীপ্ত প্রত্যয়: আন্তর্জাতিক মাতৃভাষা ' শীর্ষক এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাহিত্য সংস্কৃতি কমিটির সদস্য সচিব ও দেশীয় সাংস্কৃতিক সংসদের আহবায়ক ড. আ জ ম ওবায়দুল্লাহ। এতে প্রবন্ধ পাঠ করেন সিনিয়র সাংবাদিক,কলামিস্ট ও লেখক হারুন ইবনে শাহাদাত।
বিশেষ অতিথি হিসেবে যথাক্রমে আলোচনা করেন শিক্ষাবিদ,লেখক,গবেষক ও ক্যারিয়ার মোটিভেটর ড. আহসান হাবীব ইমরোজ এবং জেলা নায়েবে আমীর খন্দকার আব্দুর রাজ্জাক।
সেমিনার শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা সাহিত্য সংস্কৃতি বিষয়ক দায়িত্বশীল ও সাংগঠনিক সেক্রেটারি কবি শহীদুল ইসলাম। (প্রেসবিজ্ঞপ্তি)
এন





