বাইবেলে বর্ণিত জোসেফ(ইউসুফ) মিসরে যেসব পিরামিড নির্মাণ করেছেন সেসব ফারাও সম্রাটদের সমাধির জন্যে নয়, বরং শস্য মজুদের জন্যে তা করা হয়েছে। প্রত্মতাত্ত্বিকদের ধারণা নাকচ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী বেন কার্সন এসব কথা বলেন।
কার্সন বলেন, আমার ব্যক্তিগত মত হলো জোশেফ শস্য মজুদের জন্য পিরামিডগুলো তৈরি করেছেন। যদিও বর্তমানে সকল প্রত্মতাত্ত্বিকই মনে করেন ফারাও সম্রাটদের জন্যে এসব পিরামিড তৈরি করা হয়েছে।
ওল্ড টেস্টামেন্ট অনুযায়ী জ্যাকবের ১২ পুত্রের একজন ছিলেন জোশেফ(ইউসুফ)। মিশর যাওয়ার পথে এক বণিকের কাছে তার ভাইয়েরা জোশেফকে বিক্রি করে দেন। পরে তিনি মিসরের রাষ্ট্র প্রধান হন।
উল্লেখ্য, প্রথাগত খ্রিস্ট ধর্মে বিশ্বাসী কার্সন মূল্যবোধে তীব্র রক্ষণশীল।
তবে কোরআনে বর্ণিত তথ্যই যেন কার্সনের কথায় সত্য প্রমাণিত হল। বাল্যকালে ইউসুফ এক বণিক দল কর্তৃক বিক্রিত হয়ে তৎকালিন মিশরের রাজ দরবারে পালিত হন। পরে রাজার স্ত্রী কর্তৃক অভিযুক্ত হয়ে কারারুদ্ধ হন।
বেশ কিছু সময় অতিবাহিত হওয়ার পর রাজার এক দুঃস্বপ্নের ব্যাখ্যার মাধ্যমে কারাগার থেকে মুক্তি লাভ করেন জোসেফ।
কিছু দিনের মধ্যেই মিশরে নেমে আসে ব্যাপক খাদ্য সংকট ও দূভিক্ষ। জোসেফ(ইউসুফ)দূভিক্ষ পূর্ববর্তী সময়ে খাদ্য মজুদ করে দূভিক্ষের সময় তা সাধারণের বিতরণের মাধ্যমে কৌশলে দূভিক্ষ মোকাবিলা করেন। আর পিরামিড গুলো তিনি খাদ্য-শস্য মজুদের গো-ডাউন হিসেবে ব্যবহার করেন।
মিশরের পরর্বতী শাসকগণ হয়ত সেই পিরামিড খাদ্য-শস্য মজুদের পরিবর্তে মমি সংরক্ষণ, ধন-সম্পদ মজুদের কাজে ব্যবহার করেন।
কনিষ্টতম সম্রাট টুটেন খামেনের মমি রহস্য সেই পিরামিড সম্পর্কে মানুষের মাঝে ধাঁধা আরো বাড়িয়ে দেয়।
অবসরপ্রাপ্ত নিউরো সার্জন বেন কার্সন এন্ড্রুজ বিশ্ববিদ্যালয়ে ১৯৯৮ সালে মন্তব্যটি করেন। বুধবার এক ভিডিও পোস্টের মাধ্যমে একথা প্রকাশ করা হয়। উল্লেখ্য এন্ড্রুজ বিশ্ববিদ্যালয় সেভেনথ-ডে অ্যাডভেনটিস্ট চার্চের সঙ্গে যুক্ত যা রক্ষণশীল প্রোটেসট্যান্ট খ্রিস্টানদের অন্যতম ধর্মীয় উপাসনালয়।
এমএ





