পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ বৃহস্পতিবার (২ মার্চ) ফাল্গুন ১৭, ১৪২৯ বঙ্গাব্দ। ৯ শাবান ১৪৪৪ হিজিরী।

একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলী :

৬৮০ মহনবী সা: এর প্রিয় দৌহিত্র ইমাম হোসেন আ: এর শাহাদাতের পর তার সন্তান সন্ততিসহ অন্যদের বন্দী অবস্থায় কুফায় প্রেরণ করা হয়।

১৪৯৮ ভাস্কো দা গামা মোজাম্বিক দ্বীপপুঞ্জ পরিভ্রমণ করেন।

১৫২৫ হাঙ্গেরীর রাজধানী বুদাপেস্ট ওসমানীয় সেনারা দখল করে নেয় ।

১৮০১ স্পেন ও পর্তুগালের মধ্যে ‘কমলন যুদ্ধ’ শুরু হয়।

১৮৯৬ ফরাসী পদার্থ বিজ্ঞানী এন্টনী হেনরী বেকুইরেল প্রাকৃতিক তেজস্ক্রিয়তার বিষয়টি আবিষ্কার করেন।

১৯১৭ পুয়ের্তো রিকো মার্কিন অধিকৃত অঞ্চলে পরিণত হয়।

১৯১৯ মস্কোয় তৃতীয় কমিউনিস্ট আন্তর্জাতিকের প্রথম কংগ্রেস শুরু হয়।

১৯৪২ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান ম্যানিলা দখল করে।

১৯৪৪ নেপলসে ট্রেন দুর্ঘটায় ৫২১ জন মৃত্যুবরণ করে।

১৯৪৮ সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়।

১৯৫৬ মরক্কো ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা ফিরে পায়।

১৯৭১ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনে ছাত্র সমাবেশে প্রথমবারের মতো স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করে।

১৯৭৩ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচনে জয়ী হয়।

১৯৮৫ আরব লীগ প্রতিষ্ঠিত হয়।

১৯৯১ শ্রীলংকায় বোমা বিস্ফোরণে উপ-প্রতিরক্ষামন্ত্রী বিজয়সহ ২৯ জন নিহত হয়।

১৯৯৫ কোপেন হেগেনে সামাজিক উন্নয়ন সম্পর্কিত বিশ্ব সম্মেলন শুরু হয়।

১৯৯৭ পাকিস্তানে ২০ বছরেরও অধিক সময় পর রোববার সাপ্তাহিক ছুটি পালন শুরু হয়।

১৯৯৯ ঢাকায় ডি-৮ শীর্ষ সম্মেলন সমাপ্ত হয়।

২০০০ ব্রিটেনে আটক চিলির সাবেক স্বৈরশাসক আগাস্তো পিনোশ মুক্তি লাভ করেন।

২০০১ আফগানিস্তানে প্রাচীন ও শান্তির দূত হিসেবে প্রতিষ্ঠিত বুদ্ধ মূর্তিগুলো ভেঙ্গে ফেলা হয়।

জন্মদিন :

১৭৬০ ক্যামিল ডেস্মউলিন্স, তিনি ছিলেন ফরাসি সাংবাদিক ও রাজনীতিবিদ।

১৭৯৩ স্যাম হাউস্টন, তিনি ছিলেন আমেরিকান সৈনিক, রাজনীতিক, টেক্সাস প্রজাতন্ত্র ১ম রাষ্ট্রপতি।

১৮২০ মুলতাতুলি, তিনি ছিলেন ডাচ লেখক।

১৮৯৮ মোহাম্মদ বরকত উল্লাহ, তিনি ছিলেন বাংলা সাহিত্যিক।

১৯১৯ জেনিফার জোনস, তিনি ছিলেন আমেরিকান অভিনেত্রী।

১৯৩১ মিখাইল গর্বাচেভ, তিনি নোবেল পুরস্কার বিজয়ী সোভিয়েত আইনজীবী ও রাজনীতিবিদ ও সাবেক প্রেসিডেন্ট।

১৯৩৭ আব্দেল-আজিজ বউটেফ্লিকা, তিনি আলজেরিয়ার সৈনিক, রাজনীতিক ও ৫ম প্রেসিডেন্ট।

১৯৪২ মীর হোসেইন মুসাভি, তিনি ইরানের স্থপতি, রাজনীতিবিদ ও ৭৯ তম প্রধানমন্ত্রী।

১৯৫৫ শোকো আসাহরা, তিনি জাপানের নতুন ধর্মীয় সংগঠন ওম শিনরিকিও-এর প্রতিষ্ঠাতা।

১৯৬২ জন ফ্রান্সিস বনজিওভি জুনিয়র, তিনি আমেরিকান গায়ক, গীতিকার, গিটারবাদক ও প্রযোজক।

১৯৬৮ ড্যানিয়েল ক্রেইগ, তিনি ইংরেজ অভিনেতা।

১৯৭৭ অ্যান্ড্রু জন স্ট্রস, তিনি দক্ষিণ আফ্রিকান বংশোদ্ভূত ইংরেজ ক্রিকেটার।

১৯৭৯ ডেমিয়েন ডাফ, তিনি আইরিশ ফুটবলার।

১৯৮২ কেভিন কুরানয়ি, তিনি জার্মান ফুটবলার।

মৃত্যুবার্ষিকী :

৬৫৪ আবুজর গিফারী, তিনি ছিলেন মহানবী (সঃ) এর বিশিষ্ট সাহাবী।

১৭৯১ জন ওয়েসলি, তিনি ছিলেন পদ্ধতিবাদের জনক।

১৭৯৭ হোরেস ওয়ালপলে, তিনি ছিলেন ইংরেজ ইতিহাসবিদ ও রাজনীতিবিদ।

১৮৪৫ রামচন্দ্র বিদ্যাবাগীশ, তিনি ছিলেন বাঙালি অভিধানকার ও পণ্ডিত।

১৯৪২ টিলার ব্রুক, তিনি ছিলেন আমেরিকান অভিনেতা ও গায়ক।

১৯৩০ ডি এইচ লরেন্স, তিনি ছিলেন ইংরেজ কথাসাহিত্যিক ও কবি।

১৯৩৯ হাওয়ার্ড কার্টার, তিনি ছিলেন ইংরেজ মিশরতত্ত্ববিদ ও চিত্রশিল্পী।

১৯৪৯ সরোজিনী নাইডু, তিনি ছিলেন ভারতীয় বাঙালি স্বাধীনতা সংগ্রামী।

১৯৮২ ফিলিপ কে. ডিক, তিনি ছিলেন আমেরিকান লেখক।

১৯৯১ সার্জ গাইন্সবউরগ, তিনি ছিলেন ফরাসি গায়ক, গীতিকার, অভিনেতা ও পরিচালক।

দিবস :

আজ জাতীয় পতাকা উত্তোলন দিবস৷

আজ ২ মার্চ (বৃহস্পতিবার) ঐতিহাসিক জাতীয় পতাকা উত্তোলন দিবস। ১৯৭১ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বটতলায় আয়োজিত এক ছাত্র সমাবেশে ডাকসুর সহসভাপতি আ স ম আবদুর রব সর্বপ্রথম জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন।

পরদিন ৩ মার্চ বঙ্গবন্ধুর উপস্থিতিতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন অপর ছাত্রনেতা শাজাহান সিরাজ।

২৩ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম নিজ হাতে ধানমন্ডিতে তার নিজ বাসভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন।

১৯৭১ সালের ১৮ এপ্রিল বিদেশের মাটিতে ভারতের কলকাতায় বাংলাদেশ মিশনে সর্বপ্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। মুক্তিযুদ্ধের সময় ১৭ এপ্রিল মেহেরপুরে বর্তমান মুজিবনগরের আম্রকাননে জাতীয় পতাকা উত্তোলনের সময় সর্বপ্রথম জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

জাতীয় পতাকাটি প্রথমে ছিল সবুজ জমিনের ওপর লাল বৃত্তের মাঝখানে সোনালি মানচিত্র খচিত। ১২ জানুয়ারি, ১৯৭২ তারিখে বাংলাদেশের পতাকা থেকে মানচিত্রটি সরিয়ে ফেলা হয়। বাংলাদেশের জাতীয় পতাকাটি ১৯৭২ সালের ১৭ জানুয়ারি রাষ্ট্রীয়ভাবে গ্রহণ করা হয়।

এন