বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের ভারতের থাকার ভিসার মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। তবে এর আগে প্রথমে তার ভারতে থাকার পারমিট বাতিল করা হয়েছিল।

স্যোসাল নেটওয়ার্কিং সাইটে এ নিয়ে আলোচনার ঝড় উঠেছিল। তসলিমা নিজেও সরকারের সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছিলেন। তার আবেদনের ভিত্তিতে পরে অবশ্য তার ভিসার মেয়াদ দু মাস বাড়ানো হয়েছিল।

তবে গত ২রা আগস্ট তসলিমা ব্যক্তিগতভাবে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে দেখা করে ভিসার মেয়াদ দীর্ঘ মেয়াদে বাড়ানোর অনুরোধ জানান। তখনই মন্ত্রী তসলিমার ভিসার মেয়াদ বাড়ানোর ব্যাপারে আশ্বাস দিয়েছিলেন।

শেষপর্যন্ত তসলিমার আশা পূরণ হয়েছে। সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ২০১৫ সালের আগস্ট পর্যন্ত তসলিমা ভারতে থাকতে পারবেন। এদিকে তসলিমা তাকে বিতর্কিত লেখিকা হিসেবে মিডিয়া কেন অভিহিত করে সেই প্রশ্ন তুলেছেন তার টুইটারে।

তিনি লিখেছেন, আমাকে কেন পুরস্কার বিজয়ী বা সাহসী লেখক হিসেবে উল্লেখ করা হয় না সেটা তিনি বুঝতে পারেন না।

ঢাকা, ২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম,এএইচ