আজ ১১ ডিসেম্বর। মুক্তিযুদ্ধের এই দিনে কাক ডাকা ভোরে হানাদার মুক্ত হয় মুন্সীগঞ্জ। পাক সেনাদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত বিজয় আসে।

এই দিন হানাদার বাহিনী ক্যাম্প ছেড়ে পালিয়ে গেলে ছাত্রাবাসের নিয়ন্ত্রণ নেয় মুক্তিযোদ্ধারা। এরই মধ্য দিয়ে মুন্সীগঞ্জ হানাদারমুক্ত ঘোষণা করা হয়।

এ উপলক্ষ্যে মুন্সীগঞ্জে র‌্যালি শেষে আলোচনা সভা হয়েছে। মুক্তিযোদ্ধা সংসদ, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড এ কর্মসূচির আয়োজন করে।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় জেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ের প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালিটি জুবলী রোড হয়ে জেলা শিল্পকলা একাডেমি ঘুরে প্রধান সড়ক বাজার রোড হয়ে মুক্তিযোদ্ধা কার্যালয়ের প্রাঙ্গণে এসে শেষ হয়।

পরে মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভা শুরু করা হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের প্রশাসক মো. মহিউদ্দিন, জনাব সাইফুল ইসলাম বাদল, জনাব শহীদুল ইসলাম, সদর উপজেলা র্নিবাহী আফিসার সারামান তাহরা, যুদ্ধকালীন বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের কমান্ডার আনিসউজ্জামান আনিস প্রমুখ।

এমএ