বাবার প্রতি সন্তানের সেই চিরন্তন ভালোবাসা কি কোন দিন শেষ হয়। বাবা সবসময় আগলে রাখতে চান শত প্রতিকূলতার মাঝে। আর বাবার কথা স্বরণ করে পৃথিবীর মানুষ বছরের একটা দিনকে বাবার জন্য রেখে দিতে চায়। যেমনটা মায়ের জন্য করেছে। এরই পরিপ্রেক্ষিতে বাবা দিবসের প্রচলন। আজ বছর ঘুরে সেই রোববার, বিশ্ব বাবা দিবস।
বিভিন্ন দেশে জুন মাসের তৃতীয় রোববারকে বাবা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে।
সন্তানের কাছে বাবা বন্ধুর মতো। কারও বাবা পথপ্রদর্শক। অনেকেই বাবাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। অনেক দেশে কার্ডও উপহার দেওয়া হয়। যাদের বাবা বেঁচে নেই, তাঁরা হয়তো আকাশে তাকিয়ে অলক্ষ্যে বাবার স্মৃতি হাতড়ায়।
বাবা দিবসের প্রচলন বিংশ শতাব্দীর শুরু থেকেই। ১৯১৩ সালে যুক্তরাষ্ট্রের পিতৃদিবসে সরকারি ছুটি ঘোষণার বিল উত্থাপন করা হয়। ১৯৯৬ সালে যুক্তরাষ্ট্রে বাবা দিবসকে ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়৷
পৃথিবীর সব চেয়ে আস্থা এবং নির্ভরতার জায়গা হচ্ছে আমাদের বাবা। ১৫ জুন বিশ্ব বাবা দিবস। আমরা শত ব্যস্ততায় অনেক কিছু ভুলতে বসেছি। বাবা মায়ের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা বছরে একদিনের জন্য নয় বরং প্রতিটি মুহূর্তের।
আমাদের অনেককে হয়তো কাজের প্রয়োজনে দূরে থাকতে হয়, অথবা ব্যস্ততার জন্য ইচ্ছা থাকা সত্বেও সব সময় বাবার কাছে থাকার সুযোগ হয়না।
আমাদের মনে রাখতে হবে, আমরা যখন ছোট ছিলাম, আমাদের বাবাও কিন্তু তখন অনেক ব্যস্ত থাকতেন। তারপরও তিনি বাড়ি ফিরে প্রথমে আমাদের খোঁজ করতেন। সঙ্গে নিয়ে খেতেন, আমাদের শত আবদার হাসিমুখে মেটাতেন।
যে বাবা সন্তানদের লেখাপড়া, ভবিষ্যৎ নিশ্চিত করতে তার জীবন পার করে দিলেন, তিনি তো আমাদের কাছে প্রতিদানে কিছুই চাননা।
এই বাবা দিবসটিতে না হয় তার পাশে গিয়ে একটু বসি। তার শরীরিক এবং মানসিক অবস্থার খোঁজ নেই।
বাবার পছন্দের কিছু একটা না হয় নিয়ে গেলেন উপহার হিসেবে। দেখবেন আপনার বৃদ্ধ বাবা শিশুর মতো খুশি হবেন।
পেনড্রাইভ, মানিব্যাগ, বেল্ট বা মোবাইল কভার— বাবা দিবসে বাবাকে অবাক করে দিতে বাছাই করতে পারেন নানান রকম উপহার।বাবাকে উপহার দিয়ে তার সঙ্গে 'স্পেশাল'সময় কাটানোর জন্য সুন্দর একটি দিন।
মা দিবস নিয়ে যতটা আয়োজন থাকে, বাবা দিবসে সেই তুলনায় কোনো আয়োজনই চোখে পড়ে না।
রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের দেশীদশ ঘুরে দেখা গেল বাবা দিবস উপলক্ষে তেমন বিশেষ কোনো আয়োজন নেই। তবে প্রতিটি ফ্যাশনঘরে একটু খুঁজলেই পাওয়া যাবে বাবার জন্য পছন্দসই পাঞ্জাবি বা ফতুয়া।
ফ্যাশন ঘর সাদাকালোতে আছে মগ। কালোর উপরে সাদা রংয়ে লেখা 'বাবার জন্য ভালোবাসা'। রঙয়ে আছে বাবার প্রতি ভালোবাসা জানানোর জন্য ভিন্ন ধরনের মগ।
বাবার জন্য মানিব্যাগ হতে পারে সুন্দর উপহার। বাবার জন্য মানিব্যাগ হতে পারে সুন্দর উপহার। আড়ংও তাদের আয়োজনে রেখেছে চার ধরনের মগ। এসব মগের দাম পরবে ২শ' থেকে ৪শ' টাকা।
নগরদোলা, 'বাবা আর আদুরে আমি' শিরোনামে আয়োজন করেছে বাবা ও মেয়ের জন্য একই রং এবং ডিজাইনের পোশাক। বাবার জন্য রয়েছে পাঞ্জাবি এবং মেয়ের জন্য রয়েছে একই রংয়ের লং কুর্তি। এই পোশাক কিনতে খরচ হবে দুই থেকে আড়াই হাজার টাকা।
বাবার পছন্দ অনুসারে টি-শার্ট দেওয়া যেতে পারে। এর জন্য ঘুরে দেখা যায় আজিজ সুপার মার্কেটের দোকানগুলো।
কার্ড এবং প্লেটও ভালো উপহার। যাতে লেখা থাকে বাবার জন্য নানান রকম ভালোবাসার কথা। এসব কার্ড কম বেশি সব গিফ্ট শপগুলোতেই পাওয়া যাচ্ছে । হলমার্ক, আর্চিস এরমধ্যে তাদের দোকানে তুলেছে বাবা দিবসের উপহার।
ধানমণ্ডির হলমার্কের বিক্রেতা শরিফুল বলেন, "বাবা দিবসের জন্য, শুভেচ্ছা লেখা প্লেটের চাহিদা অনেক বেশি। তাছাড়া ফটোফ্রেম, ফটোঅ্যালবাম, মগ এবং কার্ডও রয়েছে এই তালিকায়।"
বেল্টও হতে পারে বাবার জন্য প্রয়োজনীয় উপহার। বেল্টও হতে পারে বাবার জন্য প্রয়োজনীয় উপহার। বাবার সঙ্গে নিজের ছবিসহ একটি ফটোফ্রেম হতে পারে সুন্দর উপহার। এখন প্রায় সব গিফটশপেই বিভিন্ন ধরনের ফ্রেম পাওয়া যায়। এর মধ্যে থেকে পছন্দের একটি বেছে নিলেই হল। আবার কিছু ফ্রেমে একসঙ্গে সারিবদ্ধভাবে অনেকগুলো ছবি রাখার সুবিধাও থাকে। সেক্ষেত্রে অনেকগুলো স্মরণীয় দিনকে একসঙ্গেই ফ্রেমবদ্ধ করে নেওয়া যাবে।
আহাসনুল্লাহ বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্রী মৌমিতা বলেন, "বাবাকে বেশি কিছু দিতে গেলে বকা খাওয়ার ভয় থাকে। তবে বকা দিলেও উপহার পেলে খুশিই হন। তাই তিনি ব্যবহার করতে পারবেন এমন জিনিসই উপহার দিবো। আর সঙ্গে একটি কার্ড।"
মৌমিতার মতো যে কেউ বাবার কাজে লাগতে পারে এরকম উপহার দেওয়া যেতে পারে। এক্ষেত্রে আধুনিক উপহার হিসেবে দেওয়া যেতে পারে পেনড্রাই, মোবাইল কভার। পাশাপাশি মানিব্যাগ, বেল্ট বা সুগন্ধি হতে বাবার জন্য আনন্দ সামগ্রী।
এখন ফুটবল বিশ্বকাপ চলছে। বাবা যদি খেলা পাগল মানুষ হন, তবে তার পছন্দের দলের জার্সিও হতে পারেন সুন্দর উপহার।
উপহার যাই হোক, উপলক্ষে ধরে সুন্দর মুহূর্ত কাটানোই আসল। আর এরজন্য বাবা দিবস হতে পারে সুন্দর একটি দিন।
ঢাকা,১৫ জুন (টাইমনিউজবিডি.কম)// এসএইচ





