নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে ইসরাইল আমন্ত্রিত সৌদি এক প্রতিনিধিকে ফিলিস্তিনি শিশুর থুতু ও জুতা নিক্ষেপের ভিডিও।
সোমবার দখলদার ইসরাইলের অতিথি হয়ে মসজিদুল আকসায় গিয়ে ফিলিস্তিনি শিশুদের হাতে এই লাঞ্চনার শিকার হন সৌদি এই প্রতিনিধি।
কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরাতে বলা হয়, ইসরাইলের সঙ্গে সৌদির সম্পর্ক স্বাভাবিক করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে একটি সেীদি প্রতিনিধিদল দেশটির সফরে গেছে। সেই প্রতিনিধিদলের একজন সদস্য মুহাম্মদ সৌদ। পরে মসজিদুল আকসায় যান তিনি। সেখানে গেলে পিছন থেকে কয়েকজন ফিলিস্তিনি শিশু তার সামনে এসে তাকে থুতু ও জুতা নিক্ষেপ করে।
এ বিষয়ে এদিকে দ্য টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, মুহাম্মাদ সৌদ ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একজন ভক্ত। ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাওয়াতে সৌদ সেখানে এসেছিলেন।
জেড





