বেসরকারী টেলিভিশন “চ্যানেল ২৪” এর টকশোতে ইসলামিক ফাউন্ডেশানের ডিজি শামীম আফজাল দাবী করেছেন, ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা বলতে কিছু নাই।
ইসলামিক রাষ্ট্রের ধারণা ইয়াহুদ-নাসারাদের কাছ থেকে পাকিস্থান হয়ে এসেছে বলেও দাবি করেন শামীম। তার মতে, বিগত ১৪শ বছর ইসলামি রাষ্ট্র বলতে কিছুই ছিল না।
তিনি বলেন, নবী করীম (সা:) যখন থেকে নবুয়াতী পেয়েছেন তারপর থেকে শুরু করে ১৯৪৭ সাল পর্যন্ত ১৩৩৭ বছরে এই ইসলামিক স্টেট ও মুসলিম স্টেটের কোন দর্শন ছিল না।
ডিজি শামীম বলেন, এখন যে ইসলামিক স্টেট ও মুসলিম স্টেট নামে দুটো শব্দ আবিস্কৃত হয়েছে তা ইহুদি-নাসারা এবং ইসলামের বিকৃতি শক্তির সমন্বয়ে সৃষ্টি হয়েছে। আর এটা শুরু হয়েছে পাকিস্তানকে দিয়ে।
শামীম বলেন, যেমন ধরুন-পাকিস্তানের সংবিধানে লেখা হয় ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান। আল্লাহ তো আল্লাহর রাসূল (সা:) কে পাঠিয়েছেন মানুষকে কালিমা শেখাতে। জমিনের গায়ে ইসলাম লেখার জন্য তিনি আসেন নাই।
ইসলামিক ফাউন্ডেশনের ডিজি আরও বলেন, পাকিস্তানের পর এটা শুরু করেছে ইরান, তারপরে চাদ, তারপরে আফগানিস্তান। এই চারটি রাষ্ট্র ছাড়া ওআইসিভূক্ত অপরাপর ৫৭টি রাষ্ট্রের কেউ এমনটি লেখেন না।
ডিজি শামীমের ওই বক্তব্যের আরও বিস্তারিত দেখতে নিচের ভিডিও লিংকে ক্লিক করুন:...
এসএইচ, কেবি





