শখের বসে অনেকে অনেক জানায় অনেক ভাবে জন্মদিন পালন করে । তবে জন্মদিনের অনেক আয়োজনের আবশ্যক আয়োজনটা হচ্ছে কেক কাটা। এর জন্য সাধারণত ছুরি জাতীয় কিছু ব্যবহার হয়ে থাকে।

কিন্তু গুলি দিয়ে নিজের জন্মদিনের কেক কাটার কথা হয়তো কেউ মাথায় আনবে না।কারণ আনন্দের সাথে সাথে জীবনের ঝুঁকিও আছে।

কিন্তু সেই রকম ভয়ংকর কাজই করে দেখালো ভারতের উত্তর প্রদেশের এক যুবক। ছুরি দিয়ে কেক কেটে নয় বরং গুলি করে নিজের জন্মদিন পালন করে সে। যার ভিডিও বর্তমানে নেট দুনিয়ায় অনেকটাই ভাইরাল।

ভিডিওতে দেখা যায়, রাস্তার মাঝখানে রাখা হয় জন্মদিনের কেকটি। এবং ওই কেকটিকে গুলি করার জন্যে বন্দুক হাতে প্রস্তুতি নিচ্ছেন এক যুবক। তার বন্ধুরা হ্যাপি বার্থডে টু ইউ গাওয়ার সঙ্গে সঙ্গেই কেকটিকে গুলি করে সেই যুবক। উত্তর প্রদেশের সরুরপুর খেরকি গ্রামে বুধবার এমন আজব উপায়ে নিজের জন্মদিন পালন করতে দেখা যায় ওই যুবককে।

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, এই ঘটনার খবর পৌঁছেছে বাঘপৎ সার্কেল অফিসার ও পি সিংয়ের কাছেও। তিনি আশ্বাস দিয়েছেন যে, বন্দুকের গুলিতে জন্মদিনের কেক কেটে জন্মদিন পালন করার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে।

জেড