বিতর্ক যেন পিছু ছাড়ছে না বলিউড বাদশাহ শাহরুখ খানের কন্যা সুহানা খানের। কখনো বন্ধুদের সঙ্গে পার্টি, কখনো সুইমিং পুলের দৃশ্য, কখনো বিকিনি দৃশ্য। এবার নাইটক্লাবে তার উদ্দাম নাচের ভিডিও ভাইরাল হয়েছে।
সম্প্রতি মুম্বাইয়ের একটি নাইটক্লাবে বন্ধু অনন্যা পাণ্ডে, শানায়া কাপুরের সঙ্গে সুহানার পার্টি করার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।
প্রসঙ্গত চাঙ্কি পাণ্ডে কন্যা অনন্যা পাণ্ডে (সুহানার বন্ধু) ইতিমধ্যেই 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার-২' ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছেন। কার্তিক আরিয়ান ও ভূমি পেডনেকারের বিপরীতে 'পতি পত্নী অউর ও' ছবিতেও দেখা যাবে অনন্যাকে।
এদিকে মেয়ে সুহানার অভিনয়ে আসা প্রসঙ্গে বলিউড কিং শাহরুখ অবশ্য জানিয়েছেন, ''সুহানাকে অভিনয়ে আসতে গেলে কম করে ৩ থেকে ৪ বছর এখনও ভালো করে অভিনয়টা শিখতে হবে।
আমি জানি বলিউডে আমার অনেক বন্ধুরাই মনে করে সুহানা খুব শীঘ্রই সিনেমায় আসবে। তবে আমি মনে করি ওর এখনই সিনেমায় অভিনয় করার দরকার নেই। আগে ও শিখুক।'' বলিউডে আসার অপেক্ষায় রইলাম।''
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ভিডিওতে সুহানাকে নাইটক্লাবে উদ্দাম নাচতে দেখা যায়। সঙ্গে তার বন্ধুরাও রয়েছে। ভিডিওটি যখন সুহানার মুখ দেখাচ্ছিল তখন তিনি মুখ ঢাকছিলেন।
এএস





