ঘটনাবলী:
১৫২৬ মুঘল সম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহির উদ্দীন মোহাম্মাদ বাবর সিংহাসনে আরোহণ করেন।

১৯৭২ বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় লাইবেরিয়া।

১৯৯২ রোহিঙ্গা শরনার্থী প্রত্যাবর্তনে বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে প্রথম চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৯৫ বাংলাদেশ সরকার হুমায়ুন আজাদের নারী বইটি নিষিদ্ধ ঘোষণা করে।

২০০৪ মার্কিন একটি গবেষণা সংস্থা সার্স ভাইরাসের ঔষধ আবিষ্কার করেন।

জন্মদিন:
১৮৯৫ ঢাকার পঞ্চম ও শেষ নবাব খাজা হাবিবুল্লাহ (২৬ এপ্রিল, ১৮৯৫–২১ নভেম্বর, ১৯৫৮), তার পিতা ছিলেন নবাব স্যার খাজা সলিমুল্লাহ বাহাদুর। তার শাসনামলেই ঢাকার নবাব পরিবারের সম্পদ ও জৌলুশ কমতে থাকে এবং ১৯৫২ সালে ইস্ট পাকিস্তান এস্টেট অ্যাকিউজিশন অ্যাক্ট দ্বারা যা চূড়ান্তভাবে বর্জন করতে হয়।

১৮৯৭ বাঙালি চলচ্চিত্র পরিচালক নীতীন বসু।

১৯২৪ বাঙালি লেখক নারায়ণ সান্যাল।

১৯৪৯ বীর বিক্রম খেতাবপ্রাপ্ত বাংলাদেশি মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি দাস।

মৃত্যুবার্ষিকী:
১৯২০ ভারতীয় গণিতবিদ শ্রীনিবাস রামানুজন।

১৯৫১ জার্মান পদার্থবিজ্ঞানী ও শিক্ষাবিদ আর্নল্ড সমারফেল্ড।

১৯৫৭ জাপানি মার্শাল আর্টিস্ট এবং শোতোকান কারাতের প্রতিষ্ঠাতা গিচিন ফুনাকোশি।

১৯৮৯ মার্কিন অভিনেত্রী, কৌতুকাভিনেত্রী, মডেল, চলচ্চিত্র-স্টুডিও নির্বাহী ও প্রযোজক লুসিল বল।

আজকের ‍দিবস:
বিশ্ব মেধা সম্পদ দিবস।

এইচএন