ঘটনাবলি:
- ১৮৪৭ - মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে লাইবেরিয়া স্বাধীনতা অর্জন করে।
- ১৮৫৬ - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় বিধবা বিবাহ আইন চালু হয়।
- ১৮৭৬ - রাজনৈতিক মঞ্চ হিসেবে কলকাতায় ‘ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন’ গঠিত হয়।
- ১৯০৮ – যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই গঠিত হয়।
- ১৯৫৩ - ফিদেল ক্যাস্ত্রোর নেতৃত্বে কিউবার স্বৈরাচারী বাতিস্তা সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়।
- ১৯৫৬ - মিশর সরকার সুয়েজ খাল জাতীয়করণ করে।
- ১৯৬৫ - যুক্তরাজ্য হতে মালদ্বীপ স্বাধীনতা লাভ করে।
- ১৯৯১ - সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টি মার্কসবাদ-লেলিনবাদের পথ থেকে সরে আসার সিদ্ধান্ত নেয়।
জন্ম:
১৮৪২ - বের্টোল্ড ডেলব্রুক, জার্মান ভাষাবিজ্ঞানী।
১৮৫৬ - জর্জ বার্নার্ড শ, আইরিশ সাহিত্যিক।
১৮৬৫ - রজনীকান্ত সেন, প্রখ্যাত বাঙালি কবি এবং সুরকার।
১৮৭৫ - সুইস মনোবিজ্ঞানী কার্ল গুস্তাফ ইয়ুং।
১৯০৮ - সালবাদোর আইয়েন্দে, চিলির রাষ্ট্রপতি।
১৯২৮ - স্ট্যানলি কুব্রিক, একজন একাডেমি এওয়ার্ড বিজয়ী মার্কিন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক।
১৯৫০ - পল সিমর, মার্কিন কম্পিউটার বিজ্ঞানী।
১৯৫৫ - আসিফ আলি জারদারি, পাকিস্তানের ১৪তম রাষ্ট্রপতি।
১৯৮৯ - আইভিয়ান সার্কোজ, মিস ওয়ার্ল্ড সুন্দরী প্রতিযোগিতা, ২০১১-এর বিশ্বসুন্দরী।
মৃত্যু:
- ১৫৩৩ - আটাওয়ালপা, ইনকা সম্রাট।
- ১৯১৫ - ইংরেজ অভিধানকার জেমস হেনরি মারি।
- ১৯২৫ - গট্লব ফ্রেগে, জার্মান গণিতবিদ।
- ১৯৪১ - বেনজামিন হোর্ফ, মার্কিন ভাষাবিজ্ঞানী।
- ১৯৫৬ - মোহিতলাল মজুমদার, বাঙালি কবি।
- ১৯৮৮ - ফজলুর রহমান মালিক, ইসলামের অন্যতম পরিচিত বিদ্বান ব্যক্তি।
- ২০০০ - জন টুকি, মার্কিন পরিসংখ্যানবিদ।
দিবস:
কিউবার জাতীয় বিপ্লব দিবস।
লাইবেরিয়ার স্বাধীনতা দিবস।
মালদ্বীপের স্বাধীনতা দিবস।
ভারতে কার্গিল যুদ্ধে বিজয় দিবস।
এনএইচ





