যুক্তরাষ্ট্রে ফুটপাতে বসবাসকারী ও ক্ষুধা পিড়ীত মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে। সরকারের পক্ষ থেকে গৃহহীনদের সহায়তা ফান্ড কমিয়ে আনায় এ অবস্থার সৃষ্টি হচ্ছে।

২০১৪ সালে যুক্তরাষ্ট্রে মেয়রদের একটি সম্মেলনে প্রকাশিত ক্ষুধা ও গৃহহীনদের একটি গবেষণা জরিপে এমন চিত্রই দেখা গেছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, জরুরি খাদ্য সহায়তা প্রয়োজন- এমন পরিবারের সংখ্যা ৭১ শতাংশ বেড়েছে। একইসঙ্গে শহরে গৃহহীন মানুষের সংখ্যা বেড়েছে ৪৩ শতাংশ।

গৃহহীনের সংখ্যা বাড়ার কারণে আশির দশক থেকে আবাসন প্রকল্পের জন্য বরাদ্দ নাটকীয়ভাবে কমানো হয়েছে।

২০০৮ সালের অর্থনৈতিক সঙ্কটের সঙ্গে গৃহহীনদের সহায়তায় বরাদ্দের অভাবে লাখ লাখ মানুষ বেকারত্বের সঙ্গে লাড়ছে।

এআর/ কেএইচ