সম্ভবত বিশ্বের সবচেয়ে দীর্ঘ নামের অধিকারী সুইডেনের ২৫ বছর বয়সী এক তরুণ। বিশ্বাস করুন বা নাই করুন, তার ফার্স্ট নেইমে রয়েছে ৬৩টি শব্দ। সুইডেনের সবচেয়ে দীর্ঘ নামের খেতাবটি তার দখলে।

এ খবর দিয়েছে বার্তা সংস্থা পিটিআই।

সংক্ষেপে তাকে ডাকা হয় তিন শব্দে- পাপা লং নামেহ বলে। স্টকহোমের একটি শহরতলির বাসিন্দা পাপা প্রথমদিকে আলেকজান্ডার এক নামে পরিচিত ছিলেন। ১৮ বছর বয়স থেকে তিনি নিজের নাম পরিবর্তন করতে শুরু করেন। এ পর্যন্ত ৬ বার তিনি নাম পরিবর্তন করেছেন। হয়তো সবচেয়ে দীর্ঘ নামের রেকর্ড নিজের দখলে নেয়ার জন্য কিংবা নিছক বিশেষণ সংযোজনের শখ পূরণ করতে। নিজের নাম আরও দীর্ঘ করার অধিকার তো তার আছেই।

নামটি সম্পূর্ণ অবিকৃত রাখতে পাপার পুরো নামটি এখানে ইংরেজিতে তুলে দেয়া হলো: (Kim-Jong Sexy Glorious Beast Divine Dick Father Lovely Iron Man Even Unique Poh Un Winn Charlie Ghora Khaos Mehan Hansa Kimmy Humbero Uno Master Over Dance Shake Bouti Bepop Rocksteady Shredder Kung Ulf Road House Gilgamesh Flap Guy Theo A*** H*** Im Yoda Funky Boy Slam Duck Chuck Jorma Jukka Pekka Ryan Super Air Ooy Rusell Salvador Alfons Molgan Akta Papa Long Nameh Ek)। দেখে বিশ্বাস হলো তো!

একবার তো তার নাম ছিল উসামা-বিন এক। পাপা বলছিলেন, আমার পিতামাতা একটু বিভ্রান্তই হয়েছিলেন যখন তাদের হাতে আলেকজান্ডারের পরিবর্তে উসামা-বিন এক নামে একটি চিঠি এসে পৌঁছেছিল।

তিনি বলেন, সবসময় আমি আমার চিঠি পাই না, কখনও বিদ্যুৎ বিল দেরিতে আসে। তবে সেটা আনন্দেরই অংশ। সুইডেনে কোন ব্যক্তি শুধু একবার তার নাম বিনামূল্যে পরিবর্তন করতে পারেন। এরপর প্রতিটি পরিবর্তনে প্রায় ১৪৯ ডলার করে খরচ করতে হয়।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে সবচেয়ে দীর্ঘ নামের অধিকারী জীবিত ব্যক্তি স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গের বাসিন্দা। তার নামে রয়েছে ২৯টি শব্দ। সে হিসেবে পাপার এখন বিশ্ব রেকর্ড গড়ার আনুষ্ঠানিকতাটুকুই কেবল বাকি।

ঢাকা, ০৮ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস