হিন্দু ধর্মলম্বীদের ঐতিহ্যবাহী রাস মেলা উপলক্ষে কুয়াকাটায় ব্যাপক প্রস্তুতি চলছে। কুয়াকাটা কেন্দ্রীয় শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরে এ উৎসবকে কেন্দ্র করে তিন দিনের ব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে উযাপন কমিটি। দু শত বছর ধরে কুয়াকাটায় সমুদ্র সৈকতে চলে আসছে রাসপুজা ও পুণ্য স্নান নামযজ্ঞ অনুষ্ঠান। এ অনুষ্ঠানে সার্বজনীন হওয়ায় লক্ষ লক্ষ লোকের সমাগম হয়। বর্তমানে প্রশাসনিক নিরাপত্তা নিয়ে সংশয় রয়েছের বলে জানান উযাপন কমিটি।


ras mela. pic--1রাস মেলা সূত্রে জানা যায়--- আর্ন্তজাতিক মানের পর্যটন কেন্দ্র কুয়াকাটায় শত বছর ধরে কার্তিকের পুর্নিমায় অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী হিন্দু ধর্মলম্বীদের রাসমেলা। এ উৎসবকে কেন্দ্র করে ব্যপক আয়োজনের ব্যবস্থা করে থাকে পুজা কমিটি ও স্থানীয়রা। দেশে বিভিন্ন জেলা থেকে হিন্দু সম্প্রদায়ের লোকজন পূণ্য স্নান করতে আসেন সমুদ্র সৈকতে। প্রতি বারে ন্যায়ে এবার সবচেয়ে বেশী পূন্যর্থী ও দর্শনাথীরা এখানে আসতে পারে এমন সম্বাবনা রয়েছে। সম্প্রতি কালের হিন্দুদের মন্দিরে হামলা মামলা হওয়ায় নিরাপত্তা নিয়ে সংশয়ে দেখা দিয়েছে বলেন আয়োজকরা। এদিকে রাস মেলা উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন হওয়ার পথে। রাধা কৃষ্ণ প্রতিমার কাজ ও আলোক সজ্জা ডেকোরেটরের কাজ প্রায়ই শেষের দিকে আগামী শনিবার আলোকিত হবে কুয়াকাটার সমুদ্র সৈকতে রাসমেলা।


RAS-PIC 1প্রতিমা তৈরীর মৃত শিল্পী ঢাকা বিক্রমপুর থেকে আসা হ্নদয় পাল জানান, ৪ জন লোকে ৯ দিন ধরে কাজ করতেছি ১৭ জোড়া রাধা কৃষ্ণ প্রতিমা তৈরিতে। আজ থেকে শুরু করব রংলেপের কাজ সমায়ের আগেই সম্পন্ন করতে পারব।


উদযাপন কমিটির আলোক সজ্জার আহবায়ক দুলাল সৈদ্যাল বলেন কিছু দিন আগে ঘটে যাওয়া ঘটনার জন্য অনুষ্ঠান সিমিত করছি নিরাপত্তার দিকে চিন্তা করে। তিন দিনের উৎসব শনিবার থেকে শুরু হবে আমাদের পুজা আনুষ্ঠানিকতা সোমবার রাতে শেষ হবে।


উযাপন কমিটির সভাপতি কাজল বরণ দাস বলেন, এ বারের রাস মেলায় নিরাপত্তা নিয়ে অনেক শংসয় ছিলাম প্রশাসন মিটিং করে আমাদের আশ্বস্ত করছেন ব্যপক নিরাপত্তা তারা দিবেন । আর ব্রাহ্মণবাড়িয়া ঘটনার জন্য আমরা তাদের প্রতি সমবেদনা জানিয়ে রাস মেলায় কোন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবেনা শুধু মাত্র ধর্মীও কৃত্তন ও ফানুস উৎসব হবে সমুদ্র সৈকতে। এ ব্যাপারে পটুয়াখালীর পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান ‘টাইমনিউজবিডি’কে বলেন প্রতি বছরই রাস মেলা অনেক লোকের সমগাম হয় । এ উপলক্ষে আমাদের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা থাকবে। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ঘটনার প্রভাব এ জেলায় নেই এবং কুয়াকাটায় সামনের রাস মেলায় পড়বে না।

আমির/জারিফ