ভয়াবহ বন্যার কারণে ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজ জেলার জনজীবন বিপর্যস্ত। ভারি বর্ষণের ফলে সম্প্রতি গঙ্গা ও যমুনায় পানির মাত্রা স্বাভাবিক স্তরকে ছাড়িয়ে গেছে। তাই প্রদেশটিতে বন্যা দেখা দিয়েছে।
এদিকে, এক দম্পতি বন্যার পানিতে আনন্দ করতে দেখা গেছে। বাড়িতে ঢুকে পড়া বন্যার পানির মধ্যেই জলকেলিতে মেতেছেন তারা। স্ত্রীকে সাঁতারও শেখাচ্ছেন স্বামী।
বাড়িতে বন্যার পানি ঢোকায় সবাই যখন নিরাপদ আশ্রয়ের খোঁজে ব্যস্ত, তখন বন্যার পানিতে আনন্দে করতে দেখা গেছে ওই দম্পতিকে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ওই দম্পতির বাড়িতে কোমর সমান পানি। তাতে দাঁড়িয়েই প্রেমে মজেছেন তারা। পানি নিয়ে ছুঁড়ছেন একে অন্যের দিকে। প্রেমের পাশাপাশি বন্যার পানিতেই স্ত্রীকে সাঁতারের কৌশল শেখাচ্ছেন স্বামী।
তবে ভারতের কোন অঞ্চলে এই ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া জানা যায়নি।
এছাড়া এক ভিডিওতে ওই নারীকে দেখা যাচ্ছে নীল রঙের শাড়িতে। আবার অন্য একটি ভিডিওতে তার পরনে দেখা যাচ্ছে লাল রঙের শাড়ি। তাই স্বামী-স্ত্রী ভিডিও বানানোর জন্যই ওই জলকেলি করছিলেন না কি, সে প্রশ্নও করেছেন অনেক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী।
জানা যায়, প্রবল বর্ষণে প্রয়াগরাজ জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হওয়ায় জনজীবনও বিপর্যস্ত হয়ে পড়েছে। গত ১৯ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত শহরের সমস্ত স্কুল বন্ধ রাখা হয়েছিল।
বন্যা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইতোমধ্যেই ওই জেলায় বন্যা পরিস্থিতির পরিদর্শন করেছেন।
এএস





