পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।
আজ সোমবার (২১ আগস্ট), ৬ ভাদ্র ১৪৩০ বঙ্গাব্দ, ৪ সফর ১৪৪৪ হিজরী। এক নজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলী:
১৮৭৮ - প্রথম আমেরিকান বার অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা।
১৯১১ - লিওনার্দো দা ভিঞ্চির চিত্রকর্ম মোনা লিসার ছবিটি আজকের দিনে লুভারস মিউজিয়াম থেকে চুরি হয়ে যায়।
১৯১৫ – ইতালি তুরস্কের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে।
১৯৫৯ - হাওয়াই আমেরিকার ৫০তম রাজ্যে পরিণত হয়।
১৯৭২ - বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় প্যারাগুয়ে।
১৯৯১ - লাটিভা সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভ করে।
২০০৪ - ঢাকায় আওয়ামী লীগের এক জনসভায় গ্রেনেড হামলা হয়, সেই হামলায় ২৪ জন নিহত হয় এবং তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা সহ প্রায় ৩০০ লোক আহত হয়।
এই হামলায় নিহতদের মধ্যে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নারী নেত্রী মিসেস আইভি রহমান অন্যতম, যিনি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী।
জন্মদিন:
১৭৮৯ - অগুস্তাঁ লুই কোশি, ফরাসি গণিতবিদ।
১৯০৮ - পরমনাথ ভাদুড়ী, ভারতীয় বাঙালি বিজ্ঞানী কৃষিতে জৈব সার ব্যবহারের পথিকৃৎ। (মৃ.১৯৯২)
১৯১১ - চামেলী বসু, ভারতীয় বাঙালি মহিলা পদার্থবিজ্ঞানী। (মৃ.১৯৯২)
১৯৭৩ - সের্গেই ব্রিন রুশ বংশোদ্ভুত মার্কিন কম্পিউটার প্রকৌশলী ও সার্চ ইঞ্জিন গুগল এর অন্যতম প্রতিষ্ঠাতা।
১৯৮৬ - উসেইন বোল্ট, জামাইকায় জন্মগ্রহণকারী বিশ্বখ্যাত দৌড়বিদ।
উসেইন সেন্ট লিও বোল্ট (জন্ম: ২১ আগস্ট, ১৯৮৬) জামাইকায় জন্মগ্রহণকারী বিশ্বখ্যাত দৌড়বিদ। তিনি ৫ বার বিশ্বরেকর্ড গড়েন। এছাড়া ৩ বার অলিম্পিক স্বর্ণপদক লাভ করেন। তিনি ১০০ মিটার, ২০০ মিটার এবং দলীয় সঙ্গীদেরকে নিয়ে ৪×১০০ মিটার রীলে দৌড়ে বিশ্বরেকর্ড ও অলিম্পিক রেকর্ডের অধিকারী।
তিনি এ ৩ টি বিষয়ে অলিম্পিক চ্যাম্পিয়ন এবং বিশ্বের ৭ম দৌড়বিদ হিসেবে যুব, জুনিযর এবং সিনিয়র বিভাগের অ্যাথলেটিক ইভেন্টের বিশ্ব চ্যাম্পিয়নশীপ জয় করেন।
ক্রীড়াপ্রেমী ব্যক্তিবর্গ মনে করেন যে, বোল্ট পৃথিবীর সর্বকালের দ্রুততম মানব হিসেবে পরিচিত। তিনি ১০০ মিটার দৌড় ৯.৫৮ সেকেণ্ডে এবং ২০০ মিটার দৌড় ১৯.১৯ সেকেণ্ডে শেষ করেন।
২০১০ সালে বোল্ট নিজের করা বিশ্ব রেকর্ড ভেঙ্গে ফেলেন। তিনি ২০১২ সালের লন্ডন অলিম্পিক গেমসে অংশগ্রহণ করেছেন। ২০১৬ সালের রিও অলিম্পিকে ৯ টি সোনা জয় করেন৷
উসেইন বোল্ট সর্বমোট ৫ বার বর্ষসেরা অ্যাথলেট (পুরুষ) হিসেবে নির্বাচিত হয়েছেন। এর মধ্যে টানা ৩ বার তিনি বর্ষসেরা পুরস্কার অর্জন করেছেন।
২০০৮, ২০০৯, ২০১১, ২০১২ ও ২০১৩ এই ৫ বছর তিনি বর্ষসেরার পুরস্কার জয় করেন। মাঝখানে ২০১০ সালে সালে বোল্টকে হতাশ করে উৎসব করেছিলেন কেনিয়ান মাঝারিপাল্লার দৌড়বিদ ডেভিড রুডিশা। না হলে টানা ছয়বারের একটা রেকর্ড গড়ে ফেলতেন উসেইন বোল্ট।
১৯৮৬ সালের ২১ আগস্ট জ্যামাইকার ছোট্ট শহর ট্রিলনি পারিশের শেরউড কনটেন্ট এলাকায় জন্মগ্রহণ করেন। জ্যামাইকার ছোট শহর শেরউড কনটেন্ট নামের ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেন উসেইন বোল্ট। সেখানেই বাবা ওয়েলেসলি, মা জেনিফার বোল্ট, ভাই সাদেকি ও বোন শেরিনকে নিয়ে পরিবারের সঙ্গে বেড়ে ওঠা।
উসেইন বোল্টের বাবা ছিলেন মুদি দোকানদার। বাবার সাথে মাও দোকান চালাতে সাহায্য করতেন। এক সময় উসেইন বোল্টকেও চাল-ডাল বিক্রি করতে হয়েছিল বাবা-মায়ের সাথে। এই মুদি দোকান থেকে যা আয় হতো, তা দিয়েই কোনোরকমে চলতো তাদের সংসার।
১৯৮৯ - আলেক্স ভিদাল, স্প্যানিশ ফুটবলার।
মৃত্যুবার্ষিকী:
১৬১৩ - ইসলাম খাঁ, বাংলায় শাসনকর্তা।
১৯৪০ - লিওন ত্রোৎস্কি, রুশ বিপ্লবী নেতা।
১৯৪৩ - সাহিত্যে নোবেলজয়ী [১৯১৭] ডেনিশ লেখক হেইনরিক পন্টোপপিডান।
১৯৭৮- বিনু মানকড়, ভারতীয় ক্রিকেটার। (জ.১২/০৪/১৯১৭)
১৯৯৫ - সুব্রহ্মণ্যন চন্দ্রশেখর ব্রিটিশ ভারতে জন্মগ্রহণকারী নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন জ্যোতিঃপদার্থবিজ্ঞানী। (জ.১৯/১০/১৯১০)
২০০৬ - ওস্তাদ বিসমিল্লাহ খান সাহেব, ভারতীয় সানাই বাদক। (জ.২১/০৩/১৯১৬)
২০১৭ - নায়ক রাজ রাজ্জাক, বাংলাদেশের একজন কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা।
দিবস:
বিশ্ব প্রবীণ নাগরিক দিবস।
এন





