ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পৌর শহরে পেঁপের ভেতরে মিলেছে আরেকটি পেঁপে।
জানা গেছে, গেল সোমবার সন্ধ্যায় পীরগঞ্জ পৌর শহরের মোকাদ্দেস হায়াত মিলনের বাসায় পেঁপে কাটার সময় বাড়ির লোকেরা খাওয়ার জন্য নিজের গাছের পাঁকা পেঁপে গাছ থেকে পেরে আনেন। পরে ওই পেঁপেটি কাটা হলে সেটির ভেতর আরেকটি পেঁপে পাওয়া যায়। পেঁপের ভেতরের পেঁপেটি ধবধবে সাদা ছোট পেঁপে।
মিলনের বাবা প্রাক্তন ইউপি চেয়ারম্যান ৮০ বছর বয়সী মোস্তফা আলম বলেন, আমার জীবনে এমন ঘটনা দেখিনি।
পেঁপেটি কাটার পর ভেতর থেকে বের হয় আরেকটি ছোট পেঁপে। সবকিছু স্বাভাবিক থাকলেও শুধু সূর্যের আলোর অভাবে গায়ের রং ছাড়া সব কিছুই স্বাভাবিক রয়েছে। কিন্তু বড় পেঁপেটিরও সবকিছু ঠিক থাকলেও তার ভেতরে কোনও বীজ ছিল না। তবে ছোট পেঁপেটি কাটলে তার ভেতরে ছোট ছোট বীজ পাওয়া যায়।
এ বিষয়ে উপজেলা কৃষি অফিসার এসএম সারওয়ার হোসেন জানান, দুই কারণে এটি হতে পারে। একটি নিষেকঘটিত ত্রুটি। বীজ ফলের ভেতরে গজিয়ে দুটি বীজের নিষেক একইসঙ্গে ঘটলে একটি ভ্রুণের ভেতর অন্য একটি ভ্রুণ ঢুকে পড়ে। ফলে ভ্রুণটি ফলে রূপান্তরিত হয়। এটি একিট ব্যতিক্রম ঘটনা। ইংরেজিতে এ ঘটনাকে ‘ভিভিপেরাস’ বলা হয়।
এমআর





