বিশ্ব শিশু দিবস, শিশুদের সম্মানে বছরে একটি দিন পালিত হয় শিশু দিবস হিসাবে । প্রথমবার ১৯২০ সালের এপ্রিলে তুরস্কে পালিত হয়েছিল এই দিবস । পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন সময়ে পালিত হয়ে থাকে দিবসটি । ২০ নভেম্বর বিশ্বের প্রায় ২৫টি দেশে এ দিবসটি উদযাপন করা হয়। এর বাইরে আন্তর্জাতিক শিশু দিবস পালিত হয় ১লা জুনও, সে সময়ে বিশ্বের প্রায় ৪৭টি দেশে এ দিবস পালিত হয় । এই দিনে বাংলাদেশে দিবসটি নিয়ে তেমন কোন তৎপরতা দেখা যায়নি। আগ্রহ নেই শিশু সংগঠন গুলোরও ।

শিশু সংগঠনের কর্মকর্তাদের সাথে কথা বলে জানাগেছে, বাংলাদেশে জাতীয় শিশু দিবস পালিত হয় ১৭ ই মার্চ। ১৯৯৬ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনটিকে শিশু দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন সরকারি ছুটিও থাকে। তাই বিশ্ব শিশু দিবসে কোন কর্মসূচি নেওয়া হয়নি।
এবিষয়ে ‘কচিকাচার মেলা’ শিশু সংগঠনের নির্বাহি কমিটির সদস্য ও প্রধান নির্বাহি কর্মকর্তা শাকিল আহমেদ জানান, আজ আমাদের কোন কর্মসূচি নেই । আগে থেকে কোন পরিকল্পনাও ছিলনা।

পথ শিশুদের নিয়ে কাজ করার জন্য গঠিত শিশু সংগঠন ‘সেইভ দ্যা ফিউচারে’র নির্বাহি পরিচালক গোলাম মোস্তাফার কাছে জানতে চাইলে তিনি আকষ্মিক ভাবে বলেন, আমাদের কোন কর্মসূচি ছিলো না । অনেকটা আসলে জানাও ছিলনা, তবে আগামী সাপ্তাহে শীতকালীন কর্মসূচি শুরু হবে বলে জানান তিনি।

জাতীয় শিশু- কিশোর সংগঠন ফুলকুড়ি আসরের পরিচালক তৌহিদুল ইসলামের সাথে কাথা হলে তিনি জানান, আমাদের কোন কর্মসূচি পালিত হয়নি। শাখা পর্যায়ে কোন কর্মসূচি পালিত হয়েছে কিনা জানা নেই ।

কেন্দ্রীয় ভাবে কোন কর্মসূচি ছিল কিনা জানতে চাইলে বলেন, না আমাদের কোন কর্মসূচিও ছিলনা।