পশ্চিমবঙ্গের রানাঘাট রেলস্টেশনে গান গাওয়া রানু মণ্ডল সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পৌঁছে গেছেন বলিউডেও।

তবে সমালোচনা যেন পিছু ছাড়ছে না তার। এবার মঞ্চে উঠে গানের কথা ভুলে গেলেন তিনি। পরে ইংরেজির ভুল উচ্চারণ করে ফের সমালোচনায় রানু।

সেই ভিডিও মুহুর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

একটি রিয়েলিটি শোর মঞ্চে এ ঘটনা ঘটে। তাই আবারও সবার হাসির পাত্র হলেন রানু।
শোর শেষে রানুকে গাইতে অনুরোধ করেন সঞ্চালক-সাংবাদিক বারখা দত্ত।

হাতে মাইক নিয়ে নিজেই রানু বলেন, হিমেশের সঙ্গে তার ডুয়েট গান গাইবেন। মাইক হাতে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকেন রানু। তার পর মাইক হাতেই বলে ওঠেন, 'ওহ মাই গড, গান ভুলে গেছি!

এদিকে, সম্প্রতি রানু মণ্ডলকে সমালোচনা করা নিয়ে প্রশ্ন তুলেছেন তার মেয়ে সাথী। গরিব বলেই তার মাকে এমন সমালোচনা করা হয় বলে দাবি করেছেন তিনি।

এএস