আজ শুক্রবার, ১৯ মে ২০২৩। ৫ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ। ইতিহাসের দিকে চোখ বুলিয়ে দেখে নেব এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু, দিনসহ ঘটে যাওয়া নানান ঘটনা।
ঘটনাবলি :
১৫২১- ওসমানিয়া সাম্রাজ্যের সেনাবাহিনী ব্যাপক সংঘর্ষের পর বেলজিয়ামের রাজধানী বেলগ্রেড দখল করে নেয়।
১৫৩৬- পুত্র সন্তান জন্মদান ব্যর্থতার অভিযোগে ইংল্যান্ডের রাজা অস্টম হেনরীর দ্বিতীয় স্ত্রী এ্যানি বোলিয়েনের শিরশ্ছেদ।
১৫৬৮- ইংল্যান্ডের রানি ১ম এলিজাবেথ স্কটল্যান্ডের রানি মেরিকে গ্রেপ্তারের নির্দেশ দেন।
১৫৮৮- স্প্যানিশ আর্মাডার ইংল্যান্ড আক্রমনের উদ্দেশ্যে যাত্রা।
১৬৩৫- স্পেনের বিরুদ্ধে ফ্রান্সের যুদ্ধ ঘোষণা।
১৬৪৯- পার্লামেন্ট সদস্যদের হাতে রাজা প্রথম চার্লসের মৃত্যুদণ্ড কার্যকরের পর ইংল্যান্ডকে প্রজাতন্ত্র ঘোষণা।
১৮৯৭- ইংরেজ কবি অস্কার ওয়াইল্ডের কারামুক্তি।
১৯৩০- দক্ষিণ আফ্রিকায় শ্বেতাঙ্গ নারীদের ভোটাধিকার প্রয়োগ।
১৯৩৬ - বৃটিশ আবিষ্কারক ওয়াটসন ওয়াট রাডার নির্মাণ করেন।
১৯৪৩- তৎকালীন বৃটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এবং মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাংকলিন রুজভেল্ট ইংলিশ চ্যানেল অতিক্রম করে জার্মান অধিকৃত ফ্রান্সের উপকুল নর্মান্ডিতে মিত্রপক্ষের সৈন্য অবতরণের একটি তারিখ নির্ধারণ করেছিলেন।
১৯৫৪- ভারত-মার্কিন সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়।
১৯৮৯- বেজিংয়ে সামরিক শাসন জারি।
১৯৯৩- মেডেলিনে কলম্বিয়া জেটলাইনার বিধ্বস্ত হয়ে ১৩২ জন নিহত।
১৯৯১- সাবেক যুগশ্লাভিয়াভুক্ত ক্রোয়েশিয়ীদের স্বাধীনতার জন্য গণভোট।
১৯৯৪- মালাবিতে প্রথম বহুদলীয় নির্বাচনে বাকিলি মুলুজের কাছে ৩০ বছরের সামরিক শাসক কামুজুবান্দা পরাজিত।
১৯৯৭- বাংলাদেশের উপকূলীয় এলাকায় ভয়ানক ঘূর্ণিঝড়ে সাড়ে ৩ শতাধিক প্রাণহানি, ব্যাপক ক্ষয়ক্ষতি।
২০০১- প্রথম অ্যাপল রিটেইল স্টোর উদ্বোধন।
জন্ম :
১৭৬২- ইয়োহান গটলিব ফিকটে, ছিলেন একজন জার্মান দার্শনিক।
১৭৭৩- সিসমন্দি, জেনেভায় জন্মগ্রহণকারী অর্থনীতিবিদ ও লেখক।
১৮৭৪- গিলবার্ট জেসপ, বিখ্যাত ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা ছিলেন।
১৮৮১- তুরষ্কের প্রথম রাষ্ট্রপতি মোস্তফা কামাল আতাতুর্ক।
১৮৯০- হো চি মিন, ভিয়েতনামের কমিউনিস্ট বিপ্লবী নেতা ও গণপ্রজাতন্ত্রী ভিয়েতনামের প্রধানমন্ত্রী।
১৯০৮- মানিক বন্দ্যোপাধ্যায়, একজন বাঙালি কথাসাহিত্যিক।
১৯১০- অ্যালান মেলভিল, দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার।
১৯১৩- নীলম সঞ্জীব রেড্ডি, ভারতের ষষ্ঠ রাষ্ট্রপতি।
১৯১৪- ম্যাক্স ফার্দিনান্দ পেরুতয, অস্ট্রীয় বংশোদ্ভূত ব্রিটিশ আণবিক জীববিজ্ঞানী।
১৯২২- অমর পাল, ভারতের বাঙালি লোকসঙ্গীত শিল্পী ও লেখক।
১৯২৫- পল পট, কম্বোডিয়ার খেমাররুজ দলের নেতা।
১৯২৫- ম্যালকম এক্স, আফ্রিকান-মার্কিন মুসলিম রাজনীতিবিদ ও ধর্মীয় নেতা।
১৯৩৪- রাস্কিন বন্ড, ব্রিটিশ বংশোদ্ভূত ভারতীয় লেখক।
১৯৩৮- গিরিশ কারনাড, ভারতীয় ভাষাবিজ্ঞানী, চলচ্চিত্র পরিচালক ও লেখক।
১৯৪৬- আন্দ্রে দি জিয়ান্ট, ফরাসী বংশোদ্ভূত আমেরিকান পেশাদার কুস্তিগির এবং অভিনেতা।
১৯৭৪- নওয়াজুদ্দীন সিদ্দিকী, ভারতীয় চলচ্চিত্র অভিনেতা।
১৯৭৯- আন্দ্রেয়া পিরলো, ইতালীয় পেশাদার ফুটবলার।
১৯৭৯- দিয়েগো ফরলান, উরুগুয়ের জাতীয় ফুটবল দলের একজন খেলোয়াড়।
১৯৮৫- অ্যালিস্টার ব্ল্যাক, ওলন্দাজ পেশাদার কুস্তিগীর।
১৯৯২- মার্শমেলো, মার্কিন ইলেকট্রনিক সংগীত প্রযোজক এবং ডিজে।
মৃত্যু :
১৯৩৫- লরেন্স অব এ্যারাবিয়া নামে পরিচিত টি. ই. লরেন্স।
১৯৫৮- স্যার যদুনাথ সরকার, স্বনামধন্য বাঙালি ইতিহাসবিদ।
১৯৬৬- আইনজীবী ও সাহিত্যিক সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়ের মৃত্যু।
১৯৭০- লেখক ও চিন্তাবিদ কাজী আবদুল ওদুদের মৃত্যু।
১৯৯৪- সাবেক আমেরিকান ফার্স্ট লেডি জ্যাকলিন কেনেডি ওনাসিস।
২০১২- সফিউদ্দিন আহমেদ, বাংলাদেশি প্রখ্যাত চিত্রশিল্পী।
দিবস :
বিশ্ব হেপাটাইটিস দিবস
এনএইচ





