বাংলাদেশের নগর এলাকার মধ্যে অন্যতম চট্টগ্রাম মহানগর।এটা কে কেউ বন্দর নগরী হিসাবে জানে। আবার কেউ চিনে পরিচ্ছন্ন নগরী হিসাবে। তবে পরিচ্ছন্ন নগরী হিসাবে আখ্যায়িত হলেও শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ডাস্টবিন, এই পরিচয়ের উপর আঘাত হেনেছে।
এই চিত্র তুলে ধরতে চট্রগ্রাম শহরের গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান এলাকা ঘুরে রিপোর্ট করেছেন টাইমনিউজবিডি চট্টগ্রাম ব্যুরো রিপোর্টার এফ এম মাসুম। ক্যামরায় ছিলেন টাইমনিউজবিডি চট্টগ্রাম ব্যুরোর ফটো সাংবাদিক এম মাহিন।

চট্টগ্রামের মাঝে অন্যতম এলাকা চকবাজার। যার মধ্যে রয়েছে চট্টগ্রামের সুখ্যাতি অর্জনে সেরা দুটি শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম সরকারি কলেজ ও হাজী মুহাম্মদ মহসিন কলেজ ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় সহ নামে বেনামে অনেক শিক্ষা প্রতিষ্ঠান।সেই সাথে রয়েছে নানান ধরনের কোচিং সেন্টার। বলতে গেলে নিয়মিত অর্ধলক্ষ শিক্ষার্থীর যাতায়াত এই এলাকায়।
তবে শিক্ষার্থীদের অভিযোগ তাদের নিয়মিত চলাফেরায় ব্যাঘাত ঘটাচ্ছে চট্টগ্রাম কলেজের প্যারেড কর্ণারের পাশে বিশাল ডাস্টবিন।
এই বিষয়ে চট্টগ্রাম কলেজ শিক্ষার্থী সিরাজাম মুনিরা টাইম নিউজ বিডি কে জানান 'আমাদের এই পথে নিয়মিত যাতায়ত করতে গিয়ে এই ডাস্টবিনের দুর্গন্ধ সম্মুখীন হতে হয়। যা আমাদের স্বাস্থ্য ঝুকিতে ঠেলে দিচ্ছে। তবে আমি মনে করি এই ব্যাপারে চসিক নজর দিলে সমস্যার সামাধান ঘটবে'।
এই চিত্র শুধু চকবাজার এলাকার না।এই দৃশ্য বহদ্দরহাটে অবস্থিত কাপাসগোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিক উচ্চ বিদ্যালয় এবং মহিলা কলেজেরও।
গুলজার বালিকা উচ্চ বিদ্যালয় চট্রগ্রাম, মেট্টোপলিটন সায়েন্স কলেজ, ডাঃ খাস্তগীর উচ্চ বিদ্যালয়, চট্রগ্রাম সরকারি মহিলা কলেজ এবং সরকারি হাজ্বী মুহাম্মদ মহসিন কলেজ এলাকার নিয়মিত চিত্র এইরকমই দেখা যায়।

এই বিষয়ে কাপাসগোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সাকিব টাইম নিউজ বিডি কে জানান.আমাদের স্কুলের প্রবেশ মুখে ডাস্টবিন। যা ক্লাস চলাকালীন ডাস্টবিনের দুর্গন্ধ ক্লাস রুমে ছড়িয়ে যায়।
এই বিষয়ে কথা হয় চট্টগ্রাম কলেজ অধ্যক্ষ জেসমিন আক্তারের সাথে তিনি টাইম নিউজবিডি কে জানান 'সত্যিই এটা দুঃখজনক ব্যাপার শিক্ষা প্রতিষ্টানের সামনেই ডাস্টবিন।যার কারনে শিক্ষার্থীদের দুর্গন্ধ যুক্ত এলাকার উপর দিয়ে চলাফেরা করতে হচ্ছে।এই ব্যাপারে তিনি সিটি মেয়রের সুনজর কামনা করেন'।
এই সমস্যার বিষয়ে সামাধান জানতে আমরা আরো কথা বলেছিলাম চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা কাজ্বী শফিউল হকের সাথে।তিনি টাইমনিউজবিডি কে জানান 'এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যেটা সামাধানে মাননীয় সিটি মেয়রের দীর্ঘ পরিকল্পনা রয়েছে। সিটি মেয়রের পরিকল্পনার মধ্যে চট্টগ্রাম শহর কে ডাস্টবিন মুক্ত করা অন্যতম। যা ইতিমধ্যে শুরু হয়েছে'।

তিনি আরো বলেন এটা আসলে অনেক বড় শহর যার কারনে ডাষ্টবিন মুক্ত চট্টগ্রাম গড়তে একটু সময়ের প্রয়োজন।শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ডাস্টবিন সরানোর ব্যাপারে তিনি দ্রুত পদক্ষেপ নিবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
মাসুম/জেড





