পাঠকদের আগ্রহকে গুরুত্ব দিয়ে সংযোজন করেছে নতুন আয়োজন ‘ইতিহাসের এই দিন’।

আজ রোববার (২৬ ফেব্রুয়ারি) ফাল্গুন ১৩, ১৪২৯ বঙ্গাব্দ। ৫ শাবান ১৪৪৪ হিজিরী।

একনজরে দেখে নিন ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলী :

৩১৯ - চন্দ্রগুপ্ত মৌর্য পাটলিপুত্রের (পাটনা) সম্রাট হিসেবে কার্যভার গ্রহণ করেন।

১৫৩১ - লিসবনে ভূমিকম্পে ২০ হাজার লোক নিহত।

১৭৯৭ - ব্যাংক অব ইংল্যান্ড প্রথম এক পাউন্ডের নোট প্রচলন করে।

১৮৪৮ - দ্বিতীয় ফরাসি প্রজাতন্ত্র স্থাপিত।

১৮৬৩ - লিংকন জাতীয় মুদ্রানীতি স্বাক্ষর করেন।

১৮৭০ - নিউ ইয়র্কে প্রথম সাবওয়ে লাইন খুলে দেওয়া হয়।

১৮৭১ - ফ্রান্স-জার্মানির মধ্যে ভার্সাই চুক্তি স্বাক্ষর।

১৮৮৪ - ব্রিটেন ও পর্তুগালের মধ্যে প্রথম চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯০৭ - রয়েল অয়েল ও শেল একত্র হয়ে ব্রিটিশ পেট্রোলিয়ামের যাত্রা শুরু।

১৯২১ - ইরান ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটি মৈত্রী চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৩১ - কলকাতায় মুসলিম ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।

১৯৩৭ - ব্রিটিশ বাংলার প্রায় সওয়া ২ লাখ চটকল শ্রমিকের ৭৪ দিনের সাধারণ ধর্মঘট শুরু।

১৯৫২ - ব্রিটেন পারমাণবিক বোমা তৈরির কথা ঘোষণা করে।

১৯৬৯ - রাওয়ালপিন্ডিতে সরকার ও বিরোধী দলের মধ্যে গোল টেবিল বেঠক।

১৯৮০ - ইসরাইল ও মিশরের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন।

১৯৮৭ - জাতীয় সংসদে বাংলা ভাষা প্রচলন বিল পাস।

১৯৯১ - উপসাগরীয় যুদ্ধের অবসান।

জন্মদিন :

১৮০২ - ভিক্টর হুগো, ফরাসি সাহিত্যিক, রাজনীতিবিদ এবং মানবাধিকার কর্মী।(মৃ.২২/০৫/১৮৮৫)

১৮৬১ - বুলগেরিয়ার জার প্রথম ফার্দিনান্দের জন্মগ্রহণ করে।

১৮৬৯ - রুশ বিপ্লবী ও লেনিনের জীবনসঙ্গিনী নাদেজদা ক্রুপস্কায়া জন্মগ্রহণ করেন।

১৯০০ - অনাথনাথ বসু,বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ।(মৃ.২৬/১২/১৯৬১)

১৯০৮ - শিশু সাহিত্যিক লীলা মজুমদার জন্মগ্রহণ করেন।(মৃ.২০০৭)

১৯০৯ - তালাল বিন আবদুল্লাহ, জর্ডান এর দ্বিতীয় বাদশাহ।

১৯৩৬ - নূর মোহাম্মদ শেখ, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ মুক্তিযোদ্ধা।

নূর মোহাম্মদ শেখ (ফেব্রুয়ারি ২৬, ১৯৩৬ - সেপ্টেম্বর ৫, ১৯৭১) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ মুক্তিযোদ্ধা। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ যে ৭ জন বীরকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান “বীর শ্রেষ্ঠ” উপাধিতে ভূষিত করা হয় তিনি তাদের অন্যতম।

১৯৩৭ - মনমোহন দেসাই প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক।(মৃ.১/০৩/১৯৯৪)

১৯৬৩ - চন্দন সেন, বিশিষ্ট ভারতীয় বাঙালি নট, নাট্যকার, নির্দেশক, মঞ্চ পরিকল্পক।

১৯৭৩ - ওলে গানার সলশেয়ার, একজন নরওয়েজীয় ফুটবলার।

১৯৮২ - লি না, চীন তথা এশিয়ার ১ম খেলোয়াড় হিসেবে যে-কোন গ্রাণ্ড স্লাম বিজয়ী।

মৃত্যুবার্ষিকী :

১৫৭৭ - সুইডেনের রাজা ষোড়শ এরিক মৃত্যুবরণ করেন।

১৯৬৬ - বিনায়ক দামোদর সাভারকর - ভারতীয় স্বাধীনতা সংগ্রামী ও হিন্দুত্ববাদী নেতা।

১৯৮০ - শ্যামমোহিনী দেবী নিখিল ভারত নারীশিক্ষা পরিষদের প্রতিষ্ঠাত্রী ও স্ত্রীশিক্ষা বিস্তারসহ ভারতের স্বাধীনতা আন্দোলনের এক অগ্রণী ব্যক্তিত্ব।(জন্ম- ১০ ফেব্রুয়ারি,১৮৮৭)

১৯৮৫ - সন্তোষকুমার ঘোষ ভারতের প্রখ্যাত বাঙালি সাহিত্যিক ও সাংবাদিক।(জ.০৯/০৯/১৯৩০)

১৯৮৬ - ইরানের বিশিষ্ট সঙ্গীতজ্ঞ ও সঙ্গীত শিল্পী গোলাম মোহসিন বানান মৃত্যুবরণ করেন।

২০০৮ - স্বনামধন্য বাঙালি চিন্তাবিদ, শিক্ষাবিদ, দার্শনিক, এবং সাহিত্য সমালোচক শিবনারায়ণ রায়। (জ.১৯২১)

২০১৫ - অভিজিৎ রায়, বাংলাদেশী প্রগতিশীল ও মুক্তচিন্তার অন্যতম পথিকৃৎ, মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা। লেখক এবং ব্লগার।

এন