পানি জমেছে ভেবে কান পরিষ্কার করতে গিয়ে এক নারীর কান থেকে বেরিয়ে এলো বিষাক্ত বাদামি মাকড়সা। কানে ঢুকে ঘাপটি মেরে বসে ছিল মাকড়সাটি, তবে কানের ভেতরে সেটি কামড় দেয়নি,। ধারণা করেছিলেন অ্যালার্জি থেকে হয়তো এমন হচ্ছে। কিন্তু অবশেষে যা জানা গেলে তা শুনে আঁতকে উঠলেন ওই নারী।
গত মঙ্গলবার যখন ঘুম থেকে উঠলেন তখন কানের ভেতর অদ্ভূত শব্দ হচ্ছিল। শোঁ শোঁ শব্দ শুনতে পেয়ে তিনি ভাবেন। সেদিনই চিকিৎসকের শরণাপন্ন হন তিনি।
মার্কিন যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের কানসাস সিটির বাসিন্দা সুসি টরেসের কান থেকে সম্প্রতি প্রমাণ সাইজের একটি মাকড়সা বের করেছেন চিকিৎসকরা।
স্থানীয় গণমাধ্যমকে টরেস বলেন, ‘মনে হচ্ছিল আমি সাঁতার কাটতে গেছি আর আমার কানের ভেতরটা পানিতে ভরে গেছে। কিন্তু পরে চিকিৎসকরা জানালেন, সেখানে একটি মাকড়সা ছিল। হালকা যন্ত্রপাতি ব্যবহার করে সেটিকে বের আনেন তাঁরা।
কখন কীভাবে মাকড়সাটি ওই নারীর কানে ঢুকেছে, তা জানেন না তিনি। গত রাতে কানে সামান্য তুলা দিয়ে ঘুমিয়েছিলেন বলে জানান সুসান টরেস।
এএস





